কী এক ফাইনালই না হলো প্যারিসে! গত রাতে ১১ মিনিটে এগিয়ে যাওয়ার পরও ফ্রান্স বিরতিতে যায় ৩-১ গোলে পিছিয়ে থেকে। তবে শেষ মুহূর্তে দুই গোল করে সমতায় ফেরে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় থিয়েরি অঁরির দল। কিন্তু শেষ রক্ষা হয়নি। পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে অলিম্পিকের সোনা জিতল স্পেন।
ইংল্যান্ডকে হারিয়ে স্প্যানিশরা ইউরো জিতেছে এক মাসও হয়নি। এবার ছেলেদের ফুটবলে অলিম্পিক সোনা জিতল ৩২ বছর পর। গত অলিম্পিকে ব্রাজিলের কাছে হেরে তাদের সন্তুষ্ট থাকতে হয়েছিল রুপা জিতে। আর ৪০ বছর ধরে গেমসের ফুটবলে সোনা না জেতা ফ্রান্সের অপেক্ষাটা বাড়ল আরও।
গত ইউরোতে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন। এবারের অলিম্পিক ফাইনালটি রেকর্ডও গড়ল। অলিম্পিকে এটিই সবচেয়ে বেশি গোল হওয়া ফাইনাল। এর আগে ১৯১২ গেমসের ফাইনালে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছিল গ্রেট ব্রিটেন।
রোমাঞ্চকর ফাইনালে হারলেও দলের জাদুকরী অলিম্পিক পারফরম্যান্স নিয়ে খুশি অঁরি। ম্যাচ শেষে ফ্রান্সের বয়সভিত্তিক দলের কোচ বলেন, ‘আমি খেলোয়াড়দের বলেছিলাম, তারা জাদুকরী কিছু করেছে এবং আমি তাদের নিয়ে গর্বিত। শেষ পর্যন্ত আমরা পদক পেয়েছি। যেভাবে চেয়েছিলাম সেভাবে শেষ করতে পারিনি। সত্যি হলো, অসাধারণ এক সন্ধ্যা (গত রাত) ছিল।’
কয়েক সপ্তাহের ব্যবধানে মাত্র ২১ বছর বয়সে ইউরো ও অলিম্পিক সোনা জিতেছেন ফারমিন লোপেজ। ফাইনালেও করেছেন জোড়া গোল। সাম্প্রতিক সময়ে চমৎকার সময় কাটানো লোপেজ ম্যাচ শেষে বলেন, ‘দুর্দান্ত এক টুর্নামেন্ট কাটালাম।’ এবারের অলিম্পিকে দ্বিতীয় সর্বোচ্চ ৬ গোল করেছেন বার্সেলোনা মিডফিল্ডার।

শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। একইসঙ্গে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে আই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে পা রাখল তারা। ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া নরওয়ের শেষ বত্রিশে প্রতিপক্ষ আইভরি কোস্ট। আর ভুল কৌশলের চড়া মূল্য দিয়ে মাঠ ছাড়তে হয় হালান্ডহীন নরওয়েকে। টরন্টোয় গ্রুপের অপর ম্যাচে ইরাককে ৫–০ গ
১ ঘণ্টা আগে
এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে মিনিটের হিসেবে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন পিএসজির এই ফরোয়ার্ড। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার এরিক প্রোবস্ট মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করে শীর্ষে জায়গা করে নিয়েছিলেন। আজ বোস্টনের মাঠে ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে সেই ৭২
৩ ঘণ্টা আগে
টিম টেক্টর লং অনে ক্যাচ ধরার পর মুষ্টিবদ্ধ উদযাপন শুরু করলেন। তাঁর উদযাপন যেন থামতেই চাইছে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আজ যাঁরা বেলফাস্টে আয়ারল্যান্ড-ভারত প্রথম টি-টোয়েন্টি দেখেছেন, নিশ্চয়ই তাঁরা বুঝতে পেরেছেন টিম টেক্টরের এমন উচ্ছ্বাসের কারণ। ভারতকে ৩৪ রানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে
৬ ঘণ্টা আগে
এই তো গত পরশু ৩৯ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ার সায়াহ্নে এসে কী দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এই বয়সেও তাঁর এমন তারুণ্য রীতিমতো অবাক করে সবাইকে। কিন্তু কাউকে কোনো না কোনো সময় তো ‘ফুলস্টপ’ টানতে হয়। মেসিও এখন সেই অবস্থাতেই আছেন।
৬ ঘণ্টা আগে