কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে গতকাল সার্বিয়ার বিপক্ষে ক্যামেরুন দল থেকে বাদ পড়েছিলেন আন্দ্রে ওনানা। এবার বিশ্বকাপ থেকেই নিজের নাম প্রত্যাহার করে নিলেন ক্যামেরুন গোলরক্ষক।
বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা টুইটারে জানিয়েছেন ওনানা। ক্যামেরুন গোলরক্ষক বলেন, ‘আমি সমস্যা সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। তবে অন্য পক্ষ থেকে কোনো সাড়া পায়নি। যাই হোক, আমি দলের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সিদ্ধান্তকে সবসময় শ্রদ্ধা ও সমর্থন করি।’ ওনানার এক ঘনিষ্ঠ সূত্র বিবিসি স্পোর্ট আফ্রিকাকে জানিয়েছেন, তিনি (ওনানা) দলের হোটেল ছেড়ে দিয়েছেন এবং বিমানবন্দের পথে রওনা দিয়েছেন।
সার্বিয়ার বিপক্ষে ওনানাকে গতকাল বাদ দেওয়া হয়েছিল মূলত শৃঙ্খলাজনিত কারণে। তাঁর (ওনানা) পরিবর্তে ক্যামেরুনের গোলপোস্টের দায়িত্ব সামলেছিলেন ডেভিস এপাসি। সৌদি আরবের ক্লাব আবহারের গোলরক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন এপাসি।
গত সপ্তাহে সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলেছিলেন ওনানা। ক্যামেরুনের হয়ে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইন্টার মিলান গোলরক্ষক। গত বছর ডোপ টেস্টে পজিটিভ হয়ে ৯ মাস নিষিদ্ধ হয়েছিলেন ২৬ বছর বয়সী ওনানা। গত গ্রীষ্মে নেদারল্যান্ডস ক্লাব আয়াক্স ছেড়ে ফ্রি এজেন্টে ইতালিয়ান লিগ ইন্টার মিলানে যোগ দেন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে