চোট কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। কিন্তু ফেরাটা হলো অতৃপ্তির। মাঠে নেমে দেখেছেন সান্তোসের হার। ব্রাজিলিয়ান সিরিয়ায় ফ্লুমিনেন্সের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে নেইমারের দল। এ নিয়ে লিগে তিন ম্যাচেই জয়হীন রইল সান্তোস।
সান্তোসের হয়ে খেলতে গিয়েই হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। তারপর ব্রাজিলের হয়ে মিস করেছেন বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও কলম্বিয়া ম্যাচ। সান্তোসের জয়ে টানা চার ম্যাচ মাঠের বাইরে থাকার পর গতকাল মাঠে নামেন ম্যাচের দ্বিতীয়ার্ধে। তার মাঠে নামার সময় গোলশূন্য ড্র ছিল ম্যাচ। যদিও প্রথমার্ধে আধিপত্য দেখিয়েছে ফ্লুমিনেন্সই। যদিও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা।
দ্বিতীয়ার্ধে প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে বেশ। নির্দিষ্ট সময় শেষ হয় গোলশূন্যয়। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটেই ম্যাচের পার্থক্য গড়ে দেন স্যামুয়েল হাভিয়ের ব্রিটো। এই ডিফেন্ডারের গোলে হার নিশ্চিত হয় নেইমারদের। ১৭ এপ্রিল সান্তোস মুখোমুখি হবে আতলেতিকো মিনেইরোর।
সিরি আ’তে তিন ম্যাচে দুই জয় ও এক হারে ফ্লুমিনেন্সের অর্জন ৬ পয়েন্ট। টেবিলের ৫ নম্বরে আছে তারা। দুই হার ও এক ড্রয়ে ১৮ নম্বরে সান্তোস। দুই জয় ও ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্লামেঙ্গো।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে