দুই দলের জন্য ম্যাচ দুটি ছিল একেবারে ভিন্ন পরিস্থিতিতে। একদিকে রিয়ালের সামনে ছিল শক্তিতে পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের দল ক্লাব আমেরিকা। আর বার্সেলোনা মুখোমুখি হয়েছিল ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাসের। তবে দিন শেষে একই রকম ফল নিয়ে মাঠ ছেড়েছে দুই দলই। দুইবার এগিয়ে গিয়েও জুভেন্টাসের বিপক্ষে জিততে পারেনি বার্সা। আর শেষ দিকের গোলে রিয়ালকে ঠেকিয়ে দিয়েছে ক্লাব আমেরিকা।
ডালাসে বার্সা-জুভের ম্যাচটা ছিল মূলত উসমান দেম্বেলে ও ময়েজ কিনের লড়াইয়ের। ম্যাচে হওয়া ৪ গোল করেছেন এই দুজন। দেম্বেলের ২টি গোল যদি হয় একক নৈপুণ্যের, তবে কিন দেখিয়েছেন ফিনিশিংয়ের দক্ষতা।
এদিন আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা বার্সা ম্যাচে প্রথম লিড নেয় ৩৪ মিনিটে। ডি-বক্সের বেশ বাইরে থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে চার ডিফেন্ডারকে ফাঁকি দেন দেম্বেলে। তবে ৫ মিনিট পরই লিড হারায় বার্সা। জুভদের সমতায় ফেরান কিন।
এক মিনিট পর আবার দেখা যায় দেম্বেলে জাদুর। এবারও প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়কে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা। বিরতির পর ৫১ মিনিটে অবশ্য এই গোল শোধ করেন কিন। এরপর আর কোনো গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এদিন শুরুর একাদশ থাকলেও গোলের দেখা পাননি বার্সার আলোচিত রিক্রুট রবার্ট লেভানডফস্কি।
অন্যদিকে সান ফ্রান্সিসকোতে ম্যাচের ৫ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। ক্লাব আমেরিকাকে এগিয়ে দেন হেনরি মার্টিন। ২২ মিনিটে করিম বেনজেমার গোলে সমতায় ফেরে ইউরোপ চ্যাম্পিয়নরা। ৫৫ মিনিটে এডেন হ্যাজার্ডের পেনাল্টি গোলে এগিয়েও যায় রিয়াল। তবে ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে জয়বঞ্চিত করে আলভারো ফিডালগো। এই ড্রয়ে প্রাক মৌসুমে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দুটিতেই জয়বঞ্চিত থাকল রিয়াল।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে