গত মৌসুমে ১৬ গোল করা আর্জেন্টাইন রাউল বেসেরাকে এবার দলে রাখেনি লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বেসেরার জায়গায় এবার বসুন্ধরা দলে টেনেছে ৩৬ বছর বয়সী বসনিয়ান স্টোয়ান ভ্রানিয়েসকে। মাঠে নেমেই বাংলাদেশ নৌবাহিনী ফুটবল দলের বিপক্ষে জোড়া গোলে আজ বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন বসনিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার।
স্বাধীনতা কাপে ‘ডি’ গ্রুপে বসুন্ধরা ও নৌবাহিনী ম্যাচটা যেন ছিল জাতীয় দলের সাবেক-বর্তমান ফুটবলারদের মিলনমেলা। জাতীয় দলে খেলেছেন বা খেলছেন এমন ১৬ ফুটবলার ছিল দুই দলে। এমন ম্যাচে আলো কাড়লেন ভ্রানিয়েস। সঙ্গে দুই ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ ও রবসন রবিনহোর সঙ্গে এলিটা কিংসলের গোলে নৌবাহিনীকে ৬-০ হারিয়েছে বসুন্ধরা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরুতে দুই দলও খেলেছে সমানতালে। তিন বিদেশি নিয়ে আক্রমণের ঝাঁজটা একটু বেশিই ছিল বসুন্ধরার দিক থেকে। ৩১ তম মিনিটে দুই ব্রাজিলিয়ান জোনাথন ও রবসনের রসায়নে দারুন এক সুযোগ পেয়েছিল বসুন্ধরা কিংস। ডি-বক্স কোন থেকে জোনাথনের বুদ্ধিদীপ্ত পাস নিয়ন্ত্রণে নেন রবসন কিন্তু তাঁর বাঁ পায়ের দূর্বল শট রুখে দেন নৌবাহিনী গোলরক্ষক শহিদুল আলম সোহেল।
৪০ মিনিট পর্যন্ত বর্তমান লিগ চ্যাম্পিয়নদের ঠেকিয়েও রেখেছিল নৌবাহিনী। ৪১ মিনিট থেকেই শুরু নৌ দুর্গে ফাটল ধরার। ডান প্রান্ত থেকে ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজের ক্রস জোরালো হেডে বল জালে জড়ান ভ্রানিয়েস। দুই মিনিট পরে আবারও এগিয়ে যায় বসুন্ধরা। মোহাম্মদ ইব্রাহিমের বাড়িয়ে দেওয়া বলে ডান পায়ের জোরালো শটে নৌবাহিনীর গোলরক্ষক সোহেলের মাথার ওপর দিয়ে গোল করেন জোনাথন ফার্নান্দেজ।
ভ্রানিয়াস জাদুতে ৬৮ মিনিটে তৃতীয়বারের মতো এগিয়ে যায় বসুন্ধরা। ডান প্রান্ত থেকে ইব্রাহিমের উড়িয়ে দেওয়া বলে বাঁ পায়ের দুর্দান্ত প্লেসিংয়ে নৌ গোলরক্ষক সোহেলকে দ্বিতীয়বারের মতো বোকা বানান বসনিয়ান তারকা।
বদলি হিসেবে নেমে ৭৯ মিনিটে বসুন্ধরার চতুর্থ গোলটি করেন ইব্রাহিমের বদলি এলিটা কিংসলে। ম্যাচের অতিরিক্ত সময়ে ব্যবধান ৫-০ করেন রবসন রবিনহো। এক মিনিটের ব্যবধানে নৌবাহিনীর হাবিবুর রহমানের আত্মঘাতী গোলে ৬ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা।
আজ ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে মারুফুল হকের দল চট্টগ্রাম আবাহনী। ৪৮ মিনিটে বাম প্রান্ত থেকে এমএস বাবলুর ক্রস চট্টগ্রাম আবাহনী গোলরক্ষক আজাদ ঠিকভাবে বিপদমুক্ত করতে না পারায় বল চলে যায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডেনিলসন রদ্রিগেজের কাছে, ডান পায়ের প্লেসিং শটে এই মিডফিল্ডার বল জড়ান জালে।
গোল হজমের পরের মিনিটে ডি-বক্সে পুলিশ ডিফেন্ডার রাশেদুল আলম হ্যান্ডবল করলে পেনাল্টি পায় চিটাগাং আবাহনী। স্পট কিক থেকে ৫০ মিনিটে চ. আবাহনীকে সমতায় ফেরান নাইজেরিয়ান ইবিমোবই থ্যাংকগড।

সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
৪২ মিনিট আগে
এবারও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রিশাদকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হোবার্টের জেনারেল ম্যানেজার সালিয়ান বিমস।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
৩ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে