ঢাকা: আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা—লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল দাঁড়িয়ে আছে কঠিন সমীকরণের সামনে। শিরোপা জিততে হলে দল তিনটির শেষ তিন ম্যাচ জিততে তো হবেই, এমনকি লিওনেল মেসি, আঁতোয়া গ্রিজমান, কাসেমিরোদের খেলতে হবে সতর্কতার সঙ্গে। তিন দলের ১২ খেলোয়াড় আছেন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। একটি হলুদ কার্ড পেলেই তাঁরা খেলতে পারবেন না পরের ম্যাচ। আর তাতে ক্ষতি দলেরও।
এবারের লা-লিগায় বার্সা এখন পর্যন্ত হলুদ কার্ড পেয়েছে ৬২টি। সামনের ম্যাচগুলোয় একটি হলুদ কার্ডেই সর্বনাশ হতে পারে ছয় বার্সা খেলোয়াড়ের। মেসি–গ্রিজমান ছাড়াও নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা বার্সার বাকি খেলোয়াড় হচ্ছেন— জেরার্ড পিকে, ফ্রেঙ্কি ডি ইয়ং, অস্কার মিনগেজা ও জর্দি আলবা।
এই মৌসুমে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি হলুদ কার্ড পেয়েছে আতলেতিকো। ৯২টি হলুদ কার্ড দেখেছে দিয়েগো সিমিওনের দল। একটি হলুদ কার্ডের ঝুঁকিতে আছেন—স্তেফান সেভিচ, মারিও হার্মোসো, সাউল নিগুয়েজ, টমাস লেমার ও কোকে। সেভিচ এই মৌসুমে একাই হলুদ কার্ড পেয়েছেন ১৪টি ও কোকে পেয়েছেন ৯টি। লেমারের হলুদ কার্ডের ঝুঁকি ছাড়াও চোটের শঙ্কা রয়েছে।
সবচেয়ে কম হলুদ কার্ড দেখেছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের শিষ্যরা এখন পর্যন্ত দেখেছে ৫৩ হলুদ কার্ড। যেখানে একটি হলুদ কার্ডের ঝুঁকিতে আছেন শুধু কাসেমিরো। রিয়ালের ডিফেন্সিভ মিডফিল্ডার এখন পর্যন্ত দেখেছেন ৯টি হলুদ কার্ড।
এক দিক থেকে স্বস্তির নিশ্বাস ফেলতে পারে আতলেতিকো। এই মৌসুমে সবচেয়ে বেশি হলুদ কার্ড পেলেও একটিও লাল কার্ড পায়নি সিমিওনের দল। বার্সা লাল কার্ড পেয়েছে দুটি আর রিয়াল দেখেছে তিনটি লাল কার্ড। ১৩টি লাল কার্ড পেয়ে এই তালিকায় শীর্ষে থাকা দলটি আলাভেস।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে