সুপারম্যান, বাজপাখি—এমিলিয়ানো মার্তিনেজকে এসব উপাধি দিলেও তা বাড়াবাড়ি মনে হবে না। আর্জেন্টিনার গোলপোস্টের সামনে তিনি যে অতন্দ্র প্রহরী। দলের বিপদে তিনি আবিভূর্ত হয়ে যান ত্রাতা হিসেবে। লিওনেল মেসির চোখে মার্তিনেজ শুধু আর্জেন্টিনারই নন, পুরো বিশ্বের মধ্যে সেরা গোলরক্ষক।
টাইব্রেকারে যাওয়া মানেই আর্জেন্টিনার জয়—গত কয়েক বছর ধরে এটা বেশ পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ ফুটবল বিশ্বকাপের পর ২০২৪ কোপা আমেরিকাতেও মার্তিনেজ তাঁর খেল দেখাচ্ছেন। নকআউট পর্বে এমন ‘চীনের মহাপ্রাচীর’ ভেদ করে প্রতিপক্ষ দলগুলো গোল করতে রীতিমতো হিমশিম খাচ্ছে। বাজপাখি মার্তিনেজের ডানায় ভর করে আর্জেন্টিনা পার হচ্ছে একের পর এক বৈতরণী। সবশেষ উদাহরণ গতকাল হিউস্টনের এন আর জি স্টেডিয়ামে আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ। মূল ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর চলে যায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনা জিতেছে ৪-২ গোলে। যার মধ্যে মার্তিনেজ বাজপাখির মতো উড়ে নিশ্চিত দুটি গোল বাঁচিয়েছেন।
দলীয় পারফরম্যান্সেই আর্জেন্টিনা সেমিফাইনালে উঠতে পেরেছে বলে মনে করেন মেসি। দলের একত্রিত উদযাপনের ছবি আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। ক্যাপশন দিয়েছেন, ‘আরও এক ধাপ বাকি। কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা ভুগেছি। সেমিতে আমরা উঠেছি প্রত্যেকের পারফরম্যান্সের সুবাদেই। তার চেয়েও বড় কথা আমাদের দলে বিশ্বের সেরা গোলরক্ষক এমি মার্তিনেজ আছে। এগিয়ে যাও আর্জেন্টিনা।’
মেসি অবশ্য এবারের কোপা আমেরিকায় তেমন একটা উজ্জ্বল নন। ৩ ম্যাচে অ্যাসিস্ট করেছেন এক গোলে। তবে কোনো গোল করতে পারেননি। গোলরক্ষককে একা পেয়ে গোলের সুযোগ হারিয়েছেন। গোলপোস্ট, গোলবারে তাঁর শট আটকে গিয়েছিল। এমনকি চিলির বিপক্ষে মেসিকে ম্যাচের ২৪ মিনিটে চিকিৎসক লা পুলগার থেকে চিকিৎসা নিতে দেখা গেছে।
গ্রুপ পর্বে পেরুর বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। হিউস্টনে গতকাল পেনাল্টি শুটআউটে পানেনকা নিতে গিয়ে শট মিস করেছেন। ১০ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় কানাডার বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিষ্প্রভ মেসি যেন জ্বলে ওঠেন সেমিতে, ভক্ত-সমর্থকদের চাওয়া নিশ্চয় এমনটাই।
আরও পড়ুন:

আর্জেন্টিনা-মিসর দ্বৈরথ ঘিরে তুমুল বিতর্ক চলছে ফুটবল বিশ্বে। বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের আলোচিত ম্যাচটিতে ৩-২ গোলে হারার পর রেফারির কিছু সিদ্ধান্ত মানতে পারছেন না মিসরের কোচ এবং ফুটবলাররা। ক্ষুব্ধ হয়ে দলটির স্ট্রাইকার মোস্তাফা জিকো তো বলেই বসলেন, কাপটা আর্জেন্টিনার জন্যই নির্ধারিত।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোতে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে মিসর। আলোচিত ম্যাচটিতে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ দলটির ফুটবলাররা। বিষয়টি নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে প্রায় অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আর্জেন্টিনা। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা দলটি ১৩ মিনিটে তিনটি গোল করে ৩-২ ব্যবধানে হারিয়েছে মিসরকে। রুদ্ধশ্বাস এই প্রত্যাবর্তনের পর আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগে
সবশেষ কোয়ার্টার ফাইনাল হবে ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩–২ ব্যবধানে জিতে শেষ আটে উঠেছে লিওনেল মেসির দল। গোলশূন্য ম্যাচের টাইব্রেকারে কলম্বিয়া
৫ ঘণ্টা আগে