চোটের কারণে অনেক দিন ধরেই মাঠে না থাকলেও বাইরের সময়টা বেশ ভালোই কাটছিল নেইমারের। গত এপ্রিলে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি বাবা হওয়ার সুখবর দিয়েছিল তাঁকে। কিন্তু মাঝে কিছুদিন ধরে প্রেমিকার সঙ্গেও সময়টা ভালো যাচ্ছে না তাঁর।
এর জন্য অবশ্য হয়তো নিজেই দায়ী নেইমার। ব্রাজিলিয়ান ব্লগার ফার্নান্দা ক্যাম্পোসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। দুজনে মিলে গত ১২ জুন ব্রাজিলিয়ানদের ভালোবাসা দিবসও পালন করেছেন এমনটা দাবি করেছেন ক্যাম্পোস। বিষয়টা জনসম্মুখে আসার পর থেকেই সন্তানসম্ভবা প্রেমিকা বিয়ানকার্দির সঙ্গে সম্পর্ক ভালো নেই ব্রাজিলিয়ান তারকার।
এ জন্য বিয়ানকার্দির কাছে ক্ষমা চেয়েছেন নেইমার। ইনস্টাগ্রামে একটি বিশাল খোলা চিঠি লিখেছেন পিএসজি তারকা। তিনি লিখেছেন,‘ ব্রু, এটা তুমি এবং তোমার (বিয়ানকার্দি ও তাঁর সন্তান) পরিবারের জন্য করছি। অযৌক্তিক ন্যায্যতার চেষ্টায়। কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তোমাকে আমাদের জীবনে প্রয়োজন। এসব ঘটনায় তুমি কতটা ভুগছ এবং কতটা কষ্ট পেয়েছ। এটাও জানি যে, কতটা আমার পাশে থাকতে চাও। এবং আমিও তোমার পাশে আছি। ভুল করেছি। তোমার সঙ্গে ঠিক কাজটা করিনি।’
নিজের এই ভুলকে মাঠের ভুলের সঙ্গে তুলনা করেছেন নেইমার। ৩১ বছর বয়সী তারকা লিখেছেন, ‘বলতে কোনো অসুবিধা নেই, প্রতিদিনই ভুল করি। মাঠ এবং মাঠের বাইরে। তবে ব্যক্তিগত জীবনের ভুলগুলো ঘরে পরিবার ও বন্ধুদের সঙ্গে সমাধান করি। আর এ সবকিছুই আমার জীবনে বিশেষ মানুষটির জন্য। যে নারীকে নিয়ে স্বপ্ন দেখি, সে আমার সন্তানের মা। বিষয়টি তার পরিবারকে পীড়া দিয়েছে, এখন আমার পরিবারকেও। সে মাতৃত্বের এই বিশেষ মুহূর্তে কষ্ট পেয়েছে।’
এর পরেই নেইমার ক্ষমা চেয়ে লিখেছেন,‘ব্রু, ইতিমধ্যেই ভুলের জন্য ক্ষমা চেয়েছি, অপ্রয়োজনীয় ঘটনার জন্য। এখন তা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার অপরাধবোধ করছি। যদি কোনো ব্যক্তিগত বিষয় জনসম্মুখে এসে থাকে, তাহলে ক্ষমাপ্রার্থনা প্রকাশ্যেই হওয়া উচিত। তোমাকে ছাড়া কল্পনা করতে পারি না। জানি না সমাধান হবে কি না, তবে চেষ্টা করতে চাই। আমাদের উদ্দেশ্য বিজয়ী হবে, শিশুর প্রতি আমাদের ভালোবাসা জয়ী হবে, একে অপরের প্রতি ভালোবাসা আরও শক্তিশালী হবে। সব সময় তোমাকে ভালোবাসি’।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে