বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুস সালাম মুর্শেদী। ২০০৮ সাল থেকে এই পদে ছিলেন তিনি।
বাফুফের গত রাতের (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ব্যক্তিগত কারণে সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মুর্শেদী। একই সঙ্গে বাফুফে অর্থ কমিটি এবং রেফারিজ কমিটি- এই দুই কমিটি থেকেও পদত্যাগ করেছেন। কমিটি দুটির প্রধানের দায়িত্বে ছিলেন মুর্শেদী। এ বছরের মে মাসে তাঁর বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছিল ফিফা। তখনও তিনি পদত্যাগ করেননি।
বৈষম্যবিরোধী আন্দোলনে সোমবার বাংলাদেশে সরকার পতন হয়। ড.ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গত রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এর কয়েক ঘণ্টা পরই মুর্শেদীর মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের বড় পদগুলোতে পদত্যাগের সূচনাও যেন হয়ে গেল।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৫ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৬ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৭ ঘণ্টা আগে