
হান্সি ফ্লিকের অধীনে হাই লাইন ডিফেন্সে খেলছে বার্সেলোনা। যেটা চ্যাম্পিয়নস লিগের মতো ইউরোপ সেরার আসর থেকে কাতালানদের বিদায়ের কারণ হতে পারে বলে মনে করেন টনি ক্রুস। বিষয়টি নিয়ে স্প্যানিশ জায়ান্টদের সতর্ক করে দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার।
হাই লাইন ডিফেন্স কতটা ভয়ঙ্কর হতে পারে সম্প্রতি সেটা হাড়েহাড়ে টের পেয়েছে বার্সা। চ্যাম্পিনয়স লিগে পিএসজির পর লা লিগায় সেভিয়ার কাছে হেরেছে তারা। লিগে বারবার ফ্লিকের এই পদ্ধতির কারণে বিপদে না পড়তে হলেও চ্যাম্পিয়নস লিগের হিসেব ভিন্ন বলে মনে করেন ক্রুস। এই পদ্ধতি থেকে সরে না আসলে ইউরোপ সেরার মঞ্চে বার্সা বেশিদূর যেতে পারবে না বলেই বিশ্বাস জার্মান কিংবদন্তির।
ক্রুস বলেন, ‘বার্সা সবচেয়ে আকর্ষণীয় স্টাইলগুলির মধ্যে একটিতে খেলছে। কিন্তু আমার মনে হয় তারা অনেক ঝুঁকি নিচ্ছে। পেদ্রি, ইয়ামাল, রাফিনহাদের খারাপ দিনে যেকোনো দল তাদের ক্ষতি করতে পারে। ‘
এক সময় রিয়ালের মাঝমাঠের এই ভরসা আরও বলেন, ‘হাই লাইন ডিফেন্স পদ্ধতি বার্সার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের কারণ হতে পারে। গত আসরে ইন্টার মিলানের বিপক্ষে তাদের সঙ্গে এটাই হয়েছি। এবার মাত্র শেষ ষোলতে উঠার লড়াই চলেছ। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল অথবা ফাইনাল–কোনো এক সময় তারা এমন প্রতিপক্ষের মুখোমুখি হবে যখন তাদের এই পদ্ধতিতে খেলার জন্য বাদ পড়তে হবে। চ্যাম্পিয়ন্স লিগে তাদের সাথে এমন কিছু ঘটার সম্ভাবনা খুবই বেশি। তবে লা লিগাতে এমন কিছু হবে না। কারণ লিগে অন্যান্য দলের তুলনায় তারা অনেক বেশি শক্তিশালী।’
এর আগে চ্যাম্পিয়নস লিগে মৌসুমের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে পিএসজির কাছে ২–১ গোলে হেরে যায় বার্সা। ১৯ মিনিটে ফেররান তরেস স্বাগতিকদের এগিয়ে নেন। ৩৮ মিনিটে সেনি মায়ুলু অতিথিদের ম্যাচে ফেরান। এরপর ম্যাচের লাগাম টেনে ধরে পিএসজি। বিশেষ করে বিরতির পর তাদের দাপুটে ফুটবলের কাছে পাত্তাই পায়নি বার্সা। এরপরও হাই লাইন ডিফেন্স থেকে সরে আসেনি তারা। সেই সুযোগে ৯০ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি আদায় করে নেয় পিএসজি। এজন্য ম্যাচের পর ফ্লিকের সমালোচনা করেছিলেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি, ‘এভাবে হাই লাইন ডিফেন্স নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলা যায় না। আমি দুঃখিত।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১০ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১১ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে