লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে নতুন শুরু নিয়ে অপেক্ষায় ছিলেন ভক্ত-সমর্থকেরা। হতাশ করেননি মেসি। গোল দিয়ে মিয়ামি পর্ব শুরু করলেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আজ ভোরে ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মিয়ামি খেলেছিল লিগস কাপ ম্যাচ। ৪৪ মিনিটে রবার্ট টেইলরের গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মিয়ামি। আর মেসিকে নামানো হয়েছিল দ্বিতীয়ার্ধে। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারের মিয়ামিতে অভিষেক হয় ৫৪ মিনিটে। মেসির অভিষেকের ১১ মিনিট পর গোল হজম করে মিয়ামি। ৬৫ মিনিটে ইউরিয়েল আন্তুনার গোলে সমতায় ফেরে ক্রুজ আজুল। ১-১ গোলে ড্র হওয়া যখন সময়ের অপেক্ষা, তখনই মেসি ম্যাজিক। অতিরিক্ত সময়ের চার মিনিটে ফ্রি-কিকে দারুণ গোল করেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। মিয়ামি ম্যাচ জেতে ২-১ গোলে।
মিয়ামিতে অভিষেক ম্যাচে গোল করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘এগিয়ে চলো। জয় দিয়ে এই সপ্তাহ শুরু করা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। ভক্ত-সমর্থকদের জন্যও তা গুরুত্বপূর্ণ ছিল। আর এভাবেই এগিয়ে যাব।’
মিয়ামি পর্ব শুরুর আগে মেসি খেলেছেন বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ক্লাবে। বার্সার জার্সিতে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩০৩ গোলে। ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। আর পিএসজির জার্সিতে ৭৫ ম্যাচে ৩২ গোল করেছেন এবং ৩৫ গোলে অ্যাসিস্ট করেছেন। দুটি লিগ ওয়ান ও একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস পিএসজির জার্সিতে জিতেছেন মেসি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে