রাউল গঞ্জালেস ও ইকার ক্যাসিয়াস দুজনই রিয়াল মাদ্রিদ ইতিহাসের কিংবদন্তি। রিয়াল সমর্থকদের কাছে রাউল ও ক্যাসিয়াস নাম দুটো ভীষণ আবেগেরও। অথচ দুই সাবেককে একটা সময় নাকি ‘প্রতারক’ ভাবতেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ২০০৬ সালের এমনি একটি অডিও রেকর্ড ফাঁস করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল কনফেদেনশিয়াল।
এল কনফেদেনশিয়ালের ফাঁস করা ২০০৬ সালের সেই অডিও রেকর্ডে পেরেজ ক্যাসিয়াসকে নিয়ে বলেছিলেন, ‘সে কোনো মানের গোলরক্ষক না। আমি আর কী বলতে পারি? সে কখনোই ওই রকম পর্যায়ে পোঁছাতে পারবে না।’ রিয়াল সমর্থকেরা ক্যাসিয়াসকে ভালোবাসে—এটি উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘সে আমাদের জন্য চরম ব্যর্থ। কিন্তু সমস্যা হচ্ছে লোকে তাকে ভালোবাসে। তাকে নিয়ে কথা বলে। তাকে সমর্থন দেয়।’
ক্যাসিয়াসকে বড় প্রতারক উল্লেখ করে পেরেজ সেই রেকর্ডে এও বলেন, ‘ক্যাসিয়াস তো বড় প্রতারক! তার সঙ্গে আরেক প্রতারক হচ্ছে, রাউল। এদের কোনো দরকারেই খুঁজে পাওয়া যায় না!’
২০০৬ সালে রিয়ালের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন পেরেজ। তখন রিয়ালের খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত সব মন্তব্য করেছিলেন পেরেজ। এই রেকর্ডে উঠে এসেছে সেই সব কথা। খেলোয়াড়দের নিয়ে পেরেজ বলেছেন, ‘তারা সবাই স্বার্থপর! তারা আপনার কোনো কাজে আসবে না। যদি আপনি তাদের দিয়ে কিছু করাতে চান, আপনি ভুল করবেন। তারা শেষ করে দেবে। আমার এ ধরনের অভিজ্ঞতা খুবই ভয়াবহ।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে