একটি গোল পেলেই বিশ্বকাপে গোলের রেকর্ডে দিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে যেতেন লিওনেল মেসি। গতকাল ৯৭৪ স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে মেসির কাছে সেই সুযোগও এসেছিল। তবে পেনাল্টি মিস করে সেই রেকর্ডটা করা হয়নি আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের।
গতকাল ৯৭৪ স্টেডিয়ামে আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের ৩৭ মিনিটের সময়ের ঘটনা। হেড দিয়েছিলেন মেসি। তখন পোলিশ গোলরক্ষক ভয়জেক সেজেসনির গ্লাভসের সঙ্গে মেসির মাথা স্পর্শ করে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টিতে সজোরে শট নিয়েছিলেন মেসি। তবে তা দারুণভাবে ঠেকিয়ে দেন সেজেসনি। ম্যাচ শেষে এই পেনাল্টি মিসের হতাশা নিয়ে কথা বলেছেন মেসি। আর্জেন্টাইন এই অধিনায়ক বলেন, ‘পেনাল্টি মিস করার পর রাগ হচ্ছিল। তবে আমার সেই ভুলের পর দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমার মনে হচ্ছিল, প্রথম গোল হলেই খেলা ঘুরে যাবে।’
মেসিকে অবশ্য একটা পরিসংখ্যান অনুপ্রাণিত করতে পারে। ফুটবল পরিসংখ্যান নিয়ে কাজ করা ফিফা ওয়ার্ল্ড কাপ স্ট্যাটস নামের একটি ভেরিফায়েড পেজ টুইট করেছে, ১৯৭৮ বিশ্বকাপে মারিও কেম্পেস ও ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনা-এই দুই কিংবদন্তি পেনাল্টির সুযোগ হাতছাড়া করেছিলেন। দুটোই ছিল বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় ম্যাচ এবং দুবারই তারা হয়েছিল চ্যাম্পিয়ন। আর গতকাল পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটিও ছিল এই বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় ম্যাচ।
ম্যারাডোনাকে গতকাল আরেকটি রেকর্ডে ছাড়িয়ে গেছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে গতকাল বিশ্বকাপে ২২ তম ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। যা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ আর্জেন্টাইনদের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। ম্যারাডোনা বিশ্বকাপে খেলেছিলেন ২১ ম্যাচ। আর বিশ্বকাপে ম্যারাডোনা, মেসি দুজনেই সমান ৮টি করে গোল করেছেন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে