ইংল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোতে হেরেই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন টনি ক্রুস। আজ ইনস্টাগ্রামে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন এই জার্মান মিডফিল্ডার।
অবসরের ঘোষণা দিয়ে ক্রুস লিখেছেন, ‘জার্মানির হয়ে ১০৬ ম্যাচ খেলেছি। আন্তর্জাতিক ম্যাচ আর খেলব না। ১০৯ ম্যাচ খেলে দলকে ইউরোর শিরোপা এনে দিতে চেয়েছিলাম। কাতারে ২০২২ বিশ্বকাপ খেলছি না। এখন শুধু রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চাই।’
ভক্ত–সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন ক্রুস, ‘সব ভক্ত–সমর্থককে ধন্যবাদ, যাঁরা আমাকে সমর্থন দিয়েছেন। যাঁরা সমালোচনা করেছেন, তাঁদেরও ধন্যবাদ। সবচেয়ে বেশি ধন্যবাদ জোয়াকিম লোকে। তিনি আমাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন এবং সব সময় আমার ওপর আস্থা রেখেছেন। আমরা অনেক সফলতার গল্প লিখেছি। এর চেয়ে বড় সম্মানের আর কী হতে পারে! সবাই ভালো থাকবেন। হ্যান্স ফ্লিকের জন্য শুভকামনা।’
ক্রুসের অভিষেক হয় ২০১০ সালে। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৭ গোল করেছেন ক্রুস। ১৯ গোলে সতীর্থদের সহায়তাও করেছেন তিনি। ২০১৪ বিশ্বকাপে জার্মানির চ্যাম্পিয়ন দলে ছিলেন এই জার্মান মিডফিল্ডার।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪২ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে