স্পেনের মেয়েদের প্রথম বিশ্বকাপ জয় নিয়ে যতটা না আলোচনা হচ্ছে তার চেয়ে বেশি সমালোচনা চলছে চুমু কাণ্ড নিয়ে। চুমু কাণ্ডের ঘটনায় ক্ষমা চেয়েও যে পার পারছেন না লুইস রুবিয়ালেস।
রুবিয়ালেস যাঁকে চুমু দিয়েছেন এবার সেই জেনিফার হারমোসো স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানিয়েছেন। ঘটনার তিন দিন পেরিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্য প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের মিডফিল্ডার।
স্পেনের নারী ফুটবলারদের ইউনিয়ন ‘ফুটপ্রোকে’ নিয়ে যৌথ বিবৃতিতে হারমোসো বলেছেন, ‘আমার স্বার্থ রক্ষায় এজেন্সি টিএমজের সঙ্গে কাজ করছে ইউনিয়ন ফুটপ্রো এবং তারাই এ বিষয়ে কাজ করছে। এমন আচরণ করে যেন কেউ পার না পায়, সেটি সুনিশ্চিত করতেই আমরা কাজ করছি। নারী ফুটবলারদের অগ্রহণযোগ্য আচরণ থেকে রক্ষা করতে যেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা হয়, এটিই আমাদের লক্ষ্য।’
রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রেসিডেন্ট পদের মতো এমন গুরুত্বপূর্ণ পদে থেকে এই কাণ্ড পছন্দ হয়নি কারও।
দেশ-বিদেশের বিভিন্ন কটু বাক্যবাণ তো আছেই, এমনকি এ ব্যাপারে রুবিয়ালেসের ওপর ক্ষুব্ধ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, উপপ্রধানমন্ত্রী ইউলান্দা দিয়াজ। সকলের চাওয়া রুবলিয়াসের পদত্যাগ। সোমবার ইয়োলান্দা দিয়াজের সঙ্গে এ নিয়ে বসবে ফুটপ্রো।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
৯ মিনিট আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্য বিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
২৩ মিনিট আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে হংকং কিংবা ওমানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে লিটন দাসের দলের সামনে প্রধান চ্যালেঞ্জ উইকেট। আগে কখনো না খেলায় জাপানের উইকেট সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা শূন্যের কোঠায়।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে