২০২২ ফুটবল বিশ্বকাপ থেকেই ছুটছে আর্জেন্টিনার জয়রথ। চ্যাম্পিয়ন হওয়ার পর একটা ম্যাচও হারেনি আকাশী-নীলরা। ফিফা র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। বাংলাদেশ, ব্রাজিল এই দুলের অবস্থানও বদলায়নি।
শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি রেটিং বেড়েছে আর্জেন্টিনার। রেটিং পয়েন্ট ১৮৪৩.৭৩ থেকে বেড়ে হয়েছে ১৮৫১.৪১। কাতার বিশ্বকাপের ফাইনালের পর টানা ৬ ম্যাচ জিতেছে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনাসহ র্যাঙ্কিংয়ের প্রথম সাত অবস্থানে কোনো দলেরই জায়গা বদল হয়নি। ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডস-এই ছয় দল আছে দ্বিতীয় থেকে সপ্তম স্থানে। তবে এর মধ্যে শুধু রেটিং পয়েন্ট কমেছে ফ্রান্স ও ইংল্যান্ডের। কাতার বিশ্বকাপের রানার্সআপ দলের রেটিং পয়েন্ট ১৮৪৩.৫৪ থেকে কমে হয়েছে ১৮৪০.৭৬। আর ৩.০৫ রেটিং পয়েন্ট কমে ইংল্যান্ডের এখন ১৭৯৪.৩৪। ব্রাজিল, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডসের রেটিং পয়েন্ট বেড়েছে ৯.৩৪, ৪.০৯, ৫.২৮ ও ১১.৯২। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের রেটিং পয়েন্ট এখন ১৮৩৭.৬১।
প্রথম দশের মধ্যে জায়গা বদল হয়েছে ৮ ও ৯ নম্বরে। ৯ থেকে ৮ এ উঠেছে পর্তুগাল আর ৮ থেকে ৯ নম্বরে এখন ইতালি। ১৭১৮.২৫ রেটিং পয়েন্ট থেকে বেড়ে পর্তুগালের পয়েন্ট এখন ১৭২৮.৫৮। আর ১৭২৭.৩৭ রেটিং পয়েন্ট এখন ইতালির। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের রেটিং পয়েন্ট বেড়েছে ০.৭৯। ৭.২৭ রেটিং পয়েন্ট বেড়ে দশ নম্বরে থাকা স্পেনের পয়েন্ট এখন ১৭১০.৭২। আর বাংলাদেশ আগের মতো ১৮৯ নম্বরে থাকলেও তাদের রেটিং পয়েন্ট বেড়েছে ১.৭৯। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৮৯৪.২৩। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। তার আগে জুন-জুলাই মাসে সাফের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে