
প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার রোমাঞ্চ এখন বাংলাদেশ নারী ফুটবল দলে। অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার সেরাদের বিপক্ষে লড়তে যাওয়ার আগে আজ ২৬ সদস্যের দল সাজিয়েছে বাফুফে। ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলারের এই দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী।
দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল সুইডেন প্রবাসী আনিকাকে নিয়ে। ইউরোপীয় কন্ডিশনে বেড়ে ওঠা এই মিডফিল্ডারের অন্তর্ভুক্তি দলের মাঝমাঠে নতুন গতি যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। এই দলে আছেন লিগে সর্বোচ্চ ২৫ গোল করা আলপি আক্তার।
গোলবারের নিচে অতন্দ্র প্রহরী রুপনা চাকমার সাথে রক্ষণভাগে থাকছেন শিউলি আজিম ও শামসুন্নাহার সিনিয়র। মাঝমাঠে মারিয়া মান্দা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমাদের সাথে আনিকার সমন্বয় এখন দেখার বিষয়। অন্যদিকে, গোল করার মূল দায়িত্ব থাকছে তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও উদীয়মান ফরোয়ার্ড সাগরিকার ওপর। নেতৃত্বে থাকছেন আফঈদা খন্দকার।
অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান কাপে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী এশিয়ার তিন পরাশক্তি—চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। সূচি অনুযায়ী, আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে লড়বে আফঈদা-ঋতুপর্ণারা। অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন ১৫ কিংবা ১৬ ফেব্রুয়ারি।
এশিয়ান কাপে বাংলাদেশ দল
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী।
ডিফেন্ডার: আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সৌরভী আফরিন।
মিডফিল্ডার: স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার, উমহেলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন।
ফরোয়ার্ড: আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতি, মোসাম্মত সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মত সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র। স্ট্যান্ডবাই: অর্পিতা বিশ্বাস, সিনহা জাহান, শান্তি মার্ডি, তনিমা বিশ্বাস

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা দূর হয়েছে। টানা কয়েক দিনের আলোচনার পর অবশেষে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান সরকার। এই সিদ্ধান্তে ক্রিকেটের জয় হয়েছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
৪৩ মিনিট আগে
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে ক্রিকেটারদের শতভাগ মনোযোগ নিশ্চিত করতে টুর্নামেন্ট চলাকালীন স্ত্রী বা পরিবারের সদস্যদের সঙ্গে রাখার অনুমতি দেয়নি বোর্ড।
১ ঘণ্টা আগে
যথাসময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও টুর্নামেন্টের প্রথম তিন দিন স্বস্তিতে ছিল না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায় কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটছিলই না। অবশেষে গতকাল সমস্যার সমাধান হয়েছে দেখে ভীষণ খুশি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা।
২ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শনিবার বিশ্বকাপ শুরুর প্রথম দিন পাকিস্তানকে হারানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নেদারল্যান্ডস। আজ ভেন্যু বদলাতেই বদলে গেল ডাচরা। নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেল নেদারল্যান্ডস।
৩ ঘণ্টা আগে