রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার এল ক্লাসিকো নিয়ে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা তো থাকেই। এবার এই উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করেছেন হুয়ান লাপোর্তা। রেফারির সঙ্গে বাজে আচরণের কারণে মোটা অঙ্কের টাকা জরিমানা গুনলেন বার্সা সভাপতি।
রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে হয় চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকো। এই ম্যাচে বার্সাকে ৩-১ গোলে উড়িয়ে দেয় রিয়াল। সেই ম্যাচ শেষে ম্যাচ অফিশিয়ালদের ড্রেসিংরুমে গিয়ে তাঁদের সিদ্ধান্ত নিয়ে লাগাতার প্রশ্ন করতে থাকেন লাপোর্তা। ম্যাচ রেফারি হোসে মারিয়া সানচেজ মার্তিনেজ তাঁকে (লাপোর্তা) ড্রেসিংরুম থেকে বেরিয়ে যেতে বলেছিলেন। কিন্তু লাপোর্তা যাননি। এ কারণে বার্সা সভাপতিকে ৬০২ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।
চলতি লা-লিগায় রিয়াল ও বার্সা দুই দলই দারুণ ফর্মে আছে। দুটি দলই সমান ৯ ম্যাচ করে খেলেছে। ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে লস ব্লাংকোসরা। আর ৭ জয়, ১ ড্র ও ১ পরাজয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কাতালান জায়ান্টরা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে