বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম বিশ্বকাপের সময়ই আর্জেন্টিনা বুঝতে পেরেছে। বাংলাদেশের ফুটবল উন্মাদনা তারাও সামাজিকমাধ্যমে উপস্থাপন করেছে। বিশ্বকাপে বাংলাদেশিদের ফুটবল উন্মাদনা দেখে মুগ্ধ লিওনেল মেসি।
কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের বিভিন্ন এলাকায় বড় পর্দায় আর্জেন্টিনার ম্যাচ দেখানো হতো। মেসির ‘১০’ নম্বর জার্সি পরে খেলা উপভোগ করতেন বাংলাদেশি ভক্তরা। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থন নজর কেড়েছে মেসির। আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম ওলেকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘হ্যাঁ, আমি আর্জেন্টিনার জার্সি পরা ভক্তদের দেখেছি। সব জায়গায় ১০ নম্বর জার্সি বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ আমাকে দেখিয়েছিলেন। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখে সত্যিই ভালো লেগেছে।’
বিশ্বকাপে বাংলাদেশের জনগণের ফুটবল উন্মাদনা ইএসপিএন এফসির পেজে শেয়ার করা হয়েছিল। আর্জেন্টিনার গণমাধ্যম কর্মীরাও তাঁদের ফেসবুক, টুইটারে শেয়ার করেছিলেন। দেশটির রাজধানী শহর বুয়েন্স আয়ার্সেও বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল। বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশিদের সমর্থনে মুগ্ধ লিওনেল স্কালোনি বলেছিলেন, ‘ডিয়েগো ম্যারাডোনা ও মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এত সমর্থক আছে জেনে সত্যিই ভালো লাগছে।’
লুসাইলে গত ১৮ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। ধ্রুপদী ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ে গোল্ডেন বল জেতেন মেসি। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কা র জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে