Ajker Patrika

বিশ্বকাপের অফিশিয়াল গান ‘লাইট দ্য স্কাই’ 

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৪: ৪৮
বিশ্বকাপের অফিশিয়াল গান ‘লাইট দ্য স্কাই’ 

কাতার বিশ্বকাপ সামনে রেখে  অফিশিয়াল গান প্রকাশিত হয়েছে। অফিশিয়াল গান হচ্ছে  ‘লাইট দ্য স্কাই’, যা  গতকাল মুক্তি পেয়েছে।

বিশ্বে  নারীদের ক্ষমতা বোঝানোই মূলত এই গানের থিম। আরবের চার বিখ্যাত নারী গায়িকা এই গান গেয়েছেন। মরক্কোর  নুরা ফাতেহি তো আছেনই। আরও আছেন ইরাকের রাহমা রিয়াদ,  আমিরাতের বালকিস এবং মরক্কোর পুরস্কারপ্রাপ্ত গায়িকা মানাল।

গানটিতে শুধু ইংরেজিই নয়; হিন্দি, মরক্কোর আরবি ভাষাও রয়েছে। হিন্দির সুর মিলিয়েছেন নুরা। নুরা বলেছেন, ‘ফুটবল হচ্ছে গানের মতো, যার বিশ্বব্যাপী উন্মাদনা রয়েছে এবং যেখানেই গিয়েছি, আমি নিজের চোখে তা দেখেছি। এমন প্রতিভাবান নারীরা মিলে এই গান গাওয়া সৌভাগ্যের বিষয়, যা আমাদের শেকড় ও ফুটবল  বিশ্বকাপের আবহ তুলে ধরবে।’   

২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ। ৩২ দলের অংশগ্রহণে হবে এবারের বিশ্বকাপ। ফাইনাল হবে ১৮ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত