দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল ছিল আর্জেন্টিনার কাছে ‘প্রতিশোধের’ ম্যাচ। ব্রাজিলের কাছে হেরেই এর আগে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গতকাল জিতল আর্জেন্টিনা। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা নিজের করে নিল আকাশি-নীলরা।
প্যারাগুয়ের লুক শহরের অলিম্পিক কমিটি স্টেডিয়ামে হয়েছে ২০২২ কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল। ১২ মিনিটে আন্দ্রের গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ব্রাজিলিয়নরা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর গল্প লেখে আর্জেন্টিনা। আকাশি-নীলদের হয়ে গোল বেত্তোনি ও কাসো। ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ ছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কলম্বিয়াকে ৫-১ গোলে হারিয়েছে ভেনেজুয়েলা। আর প্যারাগুয়েকে ৫-১ গোলে পেরু হারিয়েছে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে।
লাতিন আমেরিকার বয়সভিত্তিক এই টুর্নামেন্ট এখন পর্যন্ত হয়েছে তিনবার। তিনবারই ফাইনাল খেলেছে ব্রাজিল-আর্জেন্টিনা। ২০১৬, ২০১৮-প্রথম দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। প্রথম মৌসুমে ভেনেজুয়েলা, পেরু হয়েছিল তৃতীয় ও চতুর্থ। আর ২০১৮ তে তৃতীয় ও চতুর্থ হয়েছে কলম্বিয়া ও ভেনেজুয়েলা।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩০ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে