নেইমারকে নিয়ে আলোচনা যেন এখন খুব সাধারণ ঘটনা। মাঠের পারফরম্যান্স যা-ই হোক, মাঠের বাইরের ঘটনায় তাঁকে নিয়ে কথাবার্তা হয় অনেক। নতুন ক্লাবে এসে এবার কোচের চাকরি যাওয়ার গুঞ্জনে তাঁর নাম জড়িয়ে গেছে। তবে নেইমার তা ভিত্তিহীন বলে দাবি করেছেন।
চুক্তি হওয়ার পরও চোটে পড়ায় আল হিলালে তাঁর অভিষেকটা একটু দেরিতেই হয়েছে। আল রিয়াদের বিপক্ষে যে ম্যাচে অভিষেক হয়েছে, সেটাতেও বদলি হিসেবে নামেন ৬৪ মিনিটে। সৌদি প্রো লিগের সেই ম্যাচে মাত্র ২৬ মিনিট খেলে ২ গোলে অ্যাসিস্ট করেছেন, দলও জিতেছে ৬-১ গোলের ব্যবধানে। তবে সমস্যা হয়েছে আল হিলালে তাঁর দ্বিতীয় ম্যাচের পর। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নাভবাহরের বিপক্ষে একের পর এক সুযোগ পেয়েও গোল করতে পারেননি। উল্টো হলুদ কার্ড দেখেছেন তিনি। তখনই স্প্যানিশ সংবাদমাধ্যমে জানা গেছে, আল হিলালে নেইমার যাওয়ার পর তাঁর (জেসুস) সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে। জেসুসের কৌশলগত নীতির সঙ্গে অসন্তোষ প্রকাশ করেছেন নেইমার। তাঁরা একে অপরের সঙ্গে খুব কম কথা বলেন। জেসুসকে বরখাস্ত করার চেষ্টা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড করে যাচ্ছেন বলে জানা গেছে।
জেসুসের চাকরি যাওয়ার গুঞ্জন অস্বীকার করেছেন নেইমার। ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বলেন, ‘পুরাই ফালতু। আপনাদের এসব বিশ্বাস করা বন্ধ করতে হবে। যেসব পেজে লাখ লাখ অনুসারী রয়েছে, তাতে এমন মিথ্যা খবর আপনারা প্রচার করতে পারেন না। আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, এসব বন্ধ করুন।’ পিএসজিতে ছয় বছর থাকার পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে ক্লাবটির সম্পর্কে ফাটল ধরে। এরপর দুই বছরের চুক্তিতে আল হিলালে গিয়েছেন তিনি। বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ টাকা। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এখনো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৩ ম্যাচ খেলে এখনো পাননি গোলের দেখা। যেখানে চলতি মৌসুমে দল আছে দারুণ ছন্দে, সেখানে নেইমার যেন বেশ বিবর্ণ।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে