
ফিফা বিশ্বকাপই ফুটবলের সবচেয়ে বড় আয়োজন। কিন্তু প্রশ্নটা যদি এসে যায় ব্যক্তিগত অ্যাওয়ার্ডের, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ফিফার বর্ষসেরা অ্যাওয়ার্ড তথা ‘ফিফা দ্য বেস্ট’। সবচেয়ে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড দেওয়া হবে আজ। পুরুষ বিভাগে কে হবেন এবারের ফিফা দ্য বেস্ট। এই প্রশ্নে এবার এগিয়ে রাখছেন পিএসজির ফরাসি স্ট্রাইকার উসমান দেম্বেলেকে। ক্লাব পিএসজিকে লিগ, ফ্রেঞ্চ কাপ এবং চ্যাম্পিয়নস লিগ জিততে রেখেছেন বড় ভূমিকা। হয়েছেন চ্যাম্পিয়নস লিগ ও লিগ ওয়ানডের সেরা খেলোয়াড়। এখানেই শেষ নয়, গত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে তুলতেও ছিল তাঁর বড় ভূমিকা। ফিফা দ্য বেস্টের খুঁটিনাটি তুলে ধরা হলো এখানে—
কবে: ১৬ ডিসেম্বর ২০২৫
কখন: বাংলাদেশ সময় রাত ১১টা
কোথায়: ফেয়ারমন্ট কাতারা হল, দোহা
দেখা যাবে: ফিফার ওয়েবসাইটে
যে সময়ের পারফরম্যান্স বিবেচ্য: ১১ আগস্ট, ২০২৪ থেকে ২ আগস্ট, ২০২৫
যাদের ভোটে নির্বাচিত
জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও কোচ এবং আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিরা ভোট দিয়েছেন। এর বাইরেও অনলাইনে ভোট দিয়েছেন বিশ্বের ১ কোটি ৬০ লাখের বেশি ফুটবলপ্রেমী।
যে ৮ ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার
বর্ষসেরা ফুটবলার: পুরুষ ও নারী
বর্ষসেরা কোচ: পুরুষ ও নারী
বর্ষসেরা গোলরক্ষক: পুরুষ ও নারী
বর্ষসেরা গোল (পুসকাস অ্যাওয়ার্ড): পুরুষ ও নারী
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড
বিশেষ সম্মাননা
বর্ষসেরা সমর্থক দল
বর্ষসেরা একাদশ: পুরুষ ও নারী
বর্ষসেরা ক্যাটাগরিতে দেম্বেলের অন্য ১০ প্রতিদ্বন্দ্বী
লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, পেদ্রি, কোল পালমার, ভিতিনিয়া, রাফিনিয়া, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, হ্যারি কেইন, মোহামেদ সালাহ
মেয়েদের বর্ষসেরায় মনোনীত ১১
আইতানা বোনমাতি, সান্দি বালতিমোর, নাতালি বিয়র্ন, লুসি ব্রোঞ্জ, মারিওনা কালদেন্তে, তেমওয়া চাউইঙ্গা, কাদিদিয়াতু দিয়ানি, মেলচি দুমোরনাই, পাত্রি গুইহারো, লিন্ডসে হিপস, লরেন জেমস, ক্লো কেলি, এভা পাজর, ক্লদিও পিনা, আলেক্সিয়া পুতেয়াস, অ্যালেসিয়া রুশো, লিহ উইলিয়ামসন

২০২৬ ফুটবল বিশ্বকাপের দুই মাসও বাকি নেই। কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি মিলছে না। ইরান কি আদৌ বিশ্বকাপে খেলবে—গত দেড় মাস ধরে এই অনিশ্চয়তা কাজ করছে। বরাবরের মতো ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবারও শুনিয়েছেন আশার বাণী।
৩০ মিনিট আগে
ইউরোপীয় ফুটবলে রেফারিংকে প্রশ্নবিদ্ধ করা এখন বেশ স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। বার্সেলোনার রাফিনিয়া পরশু রাতে রেফারিদের কাঠগড়ায় তুলেছেন। গত রাতে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বিদায় নেওয়ার পর রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছে। শিষ্যকে লাল কার্ড দেখিয়ে ম্যাচটা পুরোপুরি শেষ করে দিয়েছেন বলে অভিযোগ রিয়াল
১ ঘণ্টা আগে
২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ চলে এসেছে এখন শেষ পর্যায়ে। ৩৬ দলের টুর্নামেন্ট এখন নেমে এসেছে চার দলে। গত রাতে ঠিক হয়েছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের লাইনআপ।
২ ঘণ্টা আগে
চরম বাজে সময় পার করছে কলকাতা নাইট রাইডার্স। ৫ ম্যাচ খেলে ফেললেও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনো জয়ের মুখ দেখা হয়নি আজিঙ্কা রাহানের দলের। একের পর এক হারে কলকাতা যখন বিপর্যস্ত, তখন দলটির ভুল ধরিয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ
১৩ ঘণ্টা আগে