অনেক আগ্রহ নিয়েই মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা সুপারক্লাসিকো ম্যাচ দেখতে এসেছিলেন কয়েক হাজার ভক্ত-সমর্থক। তবে ম্যাচের শুরুতেই তা ‘হরিষে বিষাদে’ পরিণত হয়। কুরুক্ষেত্রে পরিণত হয় ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, পরশু জাতীয় সংগীত গাওয়ার সময় আর্জেন্টিনার সমর্থকেরা দুয়ো দিলে তাদের মারতে শুরু করেন ব্রাজিলের সমর্থকেরা। গ্যালারিতে তখন শুরু হয় দাঙ্গা। আর দাঙ্গা থামাতে গিয়ে আর্জেন্টাইন সমর্থকদের ওপর লাঠিপেটা করেছেন পুলিশ কর্মকর্তারা। পুলিশের লাঠিপেটা থামাতে গিয়ে ব্যর্থ হওয়ায় ম্যাচ শুরুর আগে সতীর্থদের নিয়ে মাঠ ছেড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, গন্ডগোলের সময় আর্জেন্টিনা দল টানেল দিয়ে যখন মাঠ ছাড়ছে, তখন দি মারিয়ার ওপর বিয়ার ছুড়ে মারা হয়। আর্জেন্টিনার এই স্ট্রাইকার এরপর ফিরে ভক্ত-সমর্থকদের লক্ষ্য করে থুথু মারেন।
ইনস্টাগ্রামে গত রাতে এক পোস্টে গ্যালারিতে ন্যক্কারজনক ঘটনার কথা উল্লেখ করেছেন দি মারিয়া। ইনস্টাগ্রামে আর্জেন্টাইন এই স্ট্রাইকার বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মাঠে যা ঘটেছে, তা কারও প্রাপ্য নয়। মাঠে যারা খেলা দেখতে এসেছিলেন, সেই সমস্ত পরিবার যাদের ছোট শিশুরা ভয় পেয়েছে। এমনটা হওয়া উচিত ছিল না। ফুটবলে সবাই মিলে মিশে খেলা উপভোগ করবে-এটাই হওয়া উচিত ছিল। আশা করি, এমন ঘটনা কখনোই ঘটবে না। খেলোয়াড় হিসেবে নি: সন্দেহে আমাদের সমর্থকদের রক্ষা করে যাব।’ আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ করেছিল পুরো আর্জেন্টিনা। এমিলিয়ানো মার্তিনেজ রাগে-ক্ষোভে পুলিশকে মারতে গিয়েছিলেন। মেসি ম্যাচ শেষে পুলিশের বেধড়ক পিটুনি নিয়ে ক্ষোভ ঝেরেছিলেন।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে হামলার ঘটনায় তদন্ত করবে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। ব্রাজিলের অপরাধ প্রমাণিত হলে আর্থিক জরিমানা, একটি বা দুটি ম্যাচ ফাঁকা মাঠে খেলা, সংশ্লিষ্ট স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলার বাধ্যবাধকতা কিংবা পয়েন্ট কাটা যাওয়ার মতো শাস্তিও হতে পারে। ম্যাচের দিনই ঘটনার নিন্দা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছয়ে ব্রাজিল।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে