
এক বছরে কত কিছুই না বদলে যেতে পারে! ২০২৪ সালের মার্চে প্রিমিয়ার লিগের আর্থিক সংগতি নীতি ভঙ্গের কারণে ৪ পয়েন্ট কাটা গেলে অবনমন অঞ্চলের সামান্য ওপরে ছিল নটিংহাম ফরেস্ট। বাদ পড়েছিল দুটি ঘরোয়া কাপ প্রতিযোগিতা থেকে। কিন্তু ১২ মাসের ব্যবধানে পুরোপুরি নিজেদের বদলে ফেলেছে নটিংহাম।
চলতি প্রিমিয়ার লিগে প্রত্যাশার চেয়েও ভালো করেছে তারা। চেলসি কিংবা ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে লিগ টেবিলের তিনে অবস্থান নটিংহাম ফরেস্টের। আর গতকাল তো টাইব্রেকারে ব্রাইটনকে হারিয়ে উঠেই গেল এফএ কাপের সেমিফাইনালে। ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে উঠল তারা। আর শিরোপা জিতলে ৬৬ বছরের মধ্যে এটি হবে নটিংহাম ফরেস্টের প্রথম এফএ কাপের শিরোপাজয়। সবশেষ দলটি এফএ কাপ জিতেছিল ১৯৫৯ সালে।
গতকালের কোয়ার্টার ফাইনালটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকে। নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে নটিংহাম জিতেছে ৫-৩ গোলে। শুটআউটে ফরেস্টের জয়ের নায়ক গোলরক্ষক ম্যাটজ সেলস। দুই পেনাল্টি শট আটকে দেন তিনি। সেমিফাইনালে ওঠার পর এখন শিরোপার স্বপ্ন দেখছে নটিংহাম ফরেস্ট।
শুধু এফএ কাপের স্বপ্নই নয়, পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগের স্বপ্নও দেখছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। লিগে তৃতীয় অবস্থানে থাকায় যে সম্ভাবনা খুবই উজ্জ্বল দলটির। সব মিলিয়ে ফরেস্ট অধিনায়ক রায়ান ইয়েটসের মূল্যায়ন, ‘এটি একটা অবিশ্বাস্য মৌসুম।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে