বিশ্বকাপ শুরুর আগেই থিয়েরি অঁরিকে পিছু করছিলেন অলিভিয়ার জিরু। জিরু গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ছুয়েও ফেললেন অঁরিকে। ফ্রান্সের হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন অঁরি ও জিরু।
গতকাল ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচের আগে ফ্রান্সের হয়ে জিরুর গোল ছিল ৪৯। ম্যাচের ৩২ মিনিটে আদ্রিয়েন র্যাবিওর অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন জিরু। তাতে ফ্রান্সের জার্সিতে গোলের ফিফটি পূরণ করেন জিরু। এরপর ৭১ মিনিটে কিলিয়ান এমবাপ্পের ক্রস থেকে হেডে গোল করেন জিরু। তাতে ফ্রান্সের জার্সিতে যৌথভাবে শীর্ষ গোলদাতা হলেন জিরু। ১১৫ ম্যাচে ৫১ গোল করে অঁরির পাশে বসলেন ফরাসি এই স্ট্রাইকার। অরি ১২৩ ম্যাচ খেলে করেছেন ৫১ গোল।
জিরুর রেকর্ডের রাতে বড় জয় পেয়েছে ফ্রান্সও। অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের শুভসূচনা হয়েছে এই বিশ্বকাপে।
ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা:
১। অলিভিয়ার জিরু: ৫১ গোল (১১৫ ম্যাচ)
১। থিয়েরি অঁরি: ৫১ গোল (১২৩ ম্যাচ)
২। আঁতোয়া গ্রিজমান: ৪২ গোল (১১১ ম্যাচ)
৩। মিশেল প্লাতিনি: ৪১ গোল (৭২ ম্যাচ)
৪। করিম বেনজেমা: ৩৭ গোল (৯৭ ম্যাচ)

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে