সন্তানদের খুশির জন্য বাবারা অনেক কিছুই করেন! তবে কোনো বাবা যদি সন্তানের জন্মদিনে একই সঙ্গে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো এবং নেইমারের শুভেচ্ছা বার্তা এনে দিতে পারেন এর চেয়ে আনন্দের আর কি হতে পারে! ঠিক সেই আনন্দই সন্তানদের দিয়েছেন ফুটবলার হাল্ক। ব্রাজিল দলের এক সময়ের পরিচিত মুখ হাল্ক নতুন করে আলোচনায় এসেছেন জন্মদিনে সন্তানদের অন্য রকম চমক দিয়ে।
সাবেক এফসি পোর্তো এবং জেনিত সেইন্ট পিটার্সবার্গের সাবেক ফরোয়ার্ড হাল্ক ইন্টাগ্রামে সন্তানদের শুভেচ্ছা জানানোর উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যায় হাল্কের দুই সন্তান ইয়ান (১৪) ও থিয়াগোকে (১২) জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন মেসি, রোনালদো ও নেইমার। আর আকস্মিকভাবে বিশ্ব ফুটবলের তিন মহাতারকার কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে আনন্দিত ও বিস্মিত ইয়ান ও থিয়াগোকে দেখা যায় বাবাকে জড়িয়ে ধরতে।
সন্তানদের এমন অভিনব উপহার দেওয়া নিয়ে হাল্ক বলেছেন, ‘জুলাইয়ের ২০ তারিখ আমার দুই সন্তান ইয়ান ও থিয়াগোর জন্মদিন ছিল। তারা আমাকে অবস্তুগত কোনো উপহার দেওয়ার কথা বলেছিল। তারা চেয়েছিল ব্যতিক্রম ও বিস্মিত হওয়ার মতো কিছু।’
আর সন্তানদের এমন ইচ্ছা পূরণেই মেসি-রোনালদোদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা নিয়ে আসার পরিকল্পনা করেন হাল্ক। তিনি আরও যোগ করে বলেছেন, ‘যেহেতু তারা ফুটবল নিয়ে আগ্রহী, তাদের জন্য বিশ্বসেরা খেলোয়াড়দের কাছ থেকে পাওয়া শুভেচ্ছার চেয়ে বড় কিছু হয় না। আমি মহান আদর্শ এবং বন্ধু নেইমার, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানোর কাছে কৃতজ্ঞ।’
তবে বিশ্বসেরা খেলোয়াড়দের কাছ থেকে পরিবারের জন্য শুভেচ্ছা আনার ক্ষেত্রে হাল্ক একা নন, এই তালিকায় আছেন মাউরো ইকার্দির মতো তারকাও।

আটলান্টায় ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ রাজনৈতিকভাবে কতটা উত্তপ্ত ছিল, সেটা তো ম্যাচ শেষেই প্রমাণ হয়েছিল। ৪০ বছরেরও বেশি সময় আগে সংঘটিত সেই যুদ্ধই ছিল উত্তপ্ত হওয়ার কারণ। এবার এর রেশ দেখা গেল এক প্রীতি ম্যাচেও।
৮ মিনিট আগে
সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল পাকিস্তান। বাবর আজম টেস্ট অধিনায়কত্ব ফিরে পেয়ে দুর্দান্ত খেলেছিলেন। পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ও বলা যায়। পেয়েছিলেন সিরিজসেরার পুরস্কার। এবার ইংল্যান্ড সফরে সিরিজের প্রথম টেস্টে বাবরকে পাচ্ছে না পাকিস্তান।
১ ঘণ্টা আগে
অভিষেকেই নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদ। লিডসের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে বোরহাম উডের অনূর্ধ্ব-২১ দলের ৫-২ গোলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। দলের দুটি গোলেই অবদান রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকে তেমন একটা পরিচিত নয় বললেই চলে। হবে কী করে? ৩৪ বছরে যে মাঠে সর্বসাকল্যে হয়েছে তিনটি আন্তর্জাতিক ম্যাচ, সেটাকে অচেনা বললেও যেন কম বলা হয়।
২ ঘণ্টা আগে