ক্লাব ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয় ক্লাবে খেলছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির আগে তিনি খেলেছেন বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে। যেখানে পিএসজিতে তাঁর যাওয়ার ইচ্ছে ছিল না।
২০২১ সালে বার্সেলোনার সঙ্গে মেসির ২০ বছরের সম্পর্ক শেষ হয়। আর্থিক সমস্যা থাকায় তাঁর সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করতে পারেনি বার্সা। ক্লাবের সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্ক ছিন্ন হওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন মেসি। এরপর তিনি চলে গেছেন পিএসজিতে। যেখানে পিএসজির সঙ্গে এ বছর সম্পর্ক খারাপ হতে থাকে। মাঠে থাকলেই তিনি দুয়োধ্বনি শুনতে থাকেন। পিএসজিতে দুই মৌসুম কাটানোর পর এবছর থেকে তিনি খেলছেন ইন্টার মায়ামিতে। সংবাদ সম্মেলনে আজ মেসি দুই বছর আগের কথা স্মরণ বরে বলেছেন, ‘প্যারিসে যেতে আমি চাইনি। বার্সেলোনা ছাড়তে হবে, এমনটাও চাইনি। শহর ও খেলোয়াড়ি দিক-দুটো দিক থেকেই তা অনেক কঠিন ছিল। কিন্তু এখন যা ঘটছে তা সম্পূর্ণ বিপরীত।’
সেই কঠিন সময়ের কথা ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারেও বলেছেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘দুই বছর কঠিন সময় কাটানোর পর এখন বুঝতে পারছি যে আমাদের জন্য কতটা কঠিন ছিল। এখানে (মায়ামি) মাঠের পারফরম্যান্সের কারণেই যে সময় ভালো যাচ্ছে তা নয়। এখানে আমার ছেলেমেয়ে, জীবনধারণ ও যেভাবে সময় কাটাচ্ছি, তাতে আমরা খুশি। সত্যি বলতে এই মুহূর্ত উপভোগ করছি।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে