
গত নভেম্বরে জাতীয় দলের জার্সিটা গায়ে জড়িয়েছিলেন পিয়াস আহমেদ নোভা। দেশের হয়ে অভিষেক হওয়া সেই নোভাই আজ গাজীপুরে নজর কাড়লেন বল পায়ে। ফকিরেরপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটা ৩-০ গোলে জয় পায় ফর্টিস এফসি। যে ম্যাচে দুটি গোলই আসে নোভার সৌজন্যে।
এ জয়ে স্বস্তি ফিরল ফর্টিস এফসির পাশাপাশি নোভার মনেও। চলমান মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে ক্লাবটি। যার মধ্যে এটাই তাদের প্রথম জয়। আগে দুই ম্যাচের একটিতে ড্র আর বাকি ম্যাচে হেরেছিল ফর্টিস। সে জন্য এই ম্যাচে জয় পাওয়াটা তাদের খুব দরকার ছিল। আর দলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঝলক দেখালেন নোভা। ক্লাব ক্যারিয়ারের অতীত অধ্যায় খুব একটা ভালো কাটেনি তাঁর। ২০২১ সালে বসুন্ধরা কিংসে নাম লেখান। তারপর শেখ জামাল হয়ে ফর্টিসে। এখন দেখার অপেক্ষা কত দূর যেতে পারেন আক্রমণভাগের এই খেলোয়াড়।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের ৫২ মিনিটেই ওমর সারের গোলে লিড নেয় ফর্টিস। ৫৭ ও ৮৫ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন নোভা। শেষদিকে এক গোল শোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফকিরেরপুল।
দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সের হয়ে দুটি গোলই করেন সেনেগালের চিক সেনে। ম্যাচের ১৪ মিনিটে সেনে প্রথম গোল করেন। আর রেফারির বিদায়ী বাঁশির ঠিক আগ মুহূর্তে সেনে বক্সে ঢুকে গোলকিপারকে কাটিয়ে একাই দ্বিতীয় ও শেষ গোলটি করেন।
প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন তিন ম্যাচে দ্বিতীয় জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট জমা করল। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী টানা তৃতীয় হার দেখল। মূলত তাদের দল গড়তে গিয়েই যত সমস্যা হয়। তাও জোড়াতালি দিয়ে একটা দল গড়ে চট্টগ্রাম আবাহনী। যায় ফল খুব একটা সুখকর হচ্ছে না!

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে