ঢাকা: বাঁচা-মরার ম্যাচ শুরুর আগেই পিছিয়ে পিএসজি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে যেতে হলে জ্বলে উঠতে হবে দুই তারকা নেইমার–এমবাপ্পেকে। তবে চোটের কারণে কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। নেইমার অবশ্য বুক চিতিয়ে জানান দিচ্ছেন, দলকে ফাইনালে তুলতে নিজের সর্বস্বটুকু ঢেলে দেবেন মাঠে।
ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলতে হলে ইতিহাদে আজ রাতে অলৌকিক কিছুই করে দেখাতে হবে নেইমারদের। প্রথম লেগে নিজ মাঠে ২-১ গোলে হেরেছিল প্যারিসের ক্লাবটি। ম্যাচে নিজের ছায়া হয়েছিলেন নেইমার-এমবাপ্পেরা। আজ রাতে এমবাপ্পে নিজের প্রায়শ্চিত্ত করার সুযোগ নাও পেতে পারেন, তবে নেইমার খেলছেন নিশ্চিত।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রতিজ্ঞা, প্যারিসবাসীর মুখে হাসি ফোটাবেন তিনি। নেইমার বলেন, ‘ম্যানসিটির বিপক্ষে প্রথম ম্যাচটা আমাদের জন্য খুব কঠিন ছিল। তবে মনপ্রাণ দিয়ে বিশ্বাস করি আমাদের এখনো জেতার সুযোগ আছে।’
বিনিময়ে শুধু নিজ সমর্থকদের ভালোবাসা চেয়েছেন বিশ্বের দামী ফুটবলার, ‘আমার এবং দলের ওপর প্যারিসবাসীর বিশ্বাস আনা জরুরী। সম্মুখসমরে সবার সামনে আমাকেই থাকতে হবে, যুদ্ধের ময়দানে আমিই প্রথম যোদ্ধা। ফাইনালে খেলতে হলে সর্বোচ্চটুকু ঢেলে দিতে হবে, প্রয়োজনে আমি মাঠেই মরতে রাজী।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে