সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বার্সেলোনার। এই মৌসুমে ক্লাব ছেড়েছেন ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। একের পর এক নেতিবাচক খবরে শিরোনাম হচ্ছে বার্সা। নানা বিতর্ক, মাঠের হতশ্রী পারফরম্যান্সের সঙ্গে যোগ হয়েছে কোচ রোনাল্ড কোমানের সঙ্গে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার টানাপোড়েন।
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার এই দুরবস্থা মানতে পারছেন না রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। একজন ফুটবলপ্রেমী হিসেবে ব্যাপারটা পোড়াচ্ছে ৬২ বছর বয়সী এই ইতালিয়ান কোচকে। তিনি বলেছেন, ‘বার্সার এই দুরবস্থায় আমি খুশি না। আমি ফুটবল ভালোবাসি। আরেকটা বড় ক্লাবের কঠিন সময়ে খুশি হওয়ার প্রশ্নই আসে না। রিয়াল মাদ্রিদের ম্যানেজার হলেও এটা আমার বৈশিষ্ট্য না। আমি দুঃখিত।’
ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়ার পর অনেকটা একই অবস্থা হয়েছিল রিয়ালের। তবে সে সময়টা পেছনে ফেলে এসেছে সবচেয়ে বেশি ইউরোপসেরা হওয়া দলটি। জিনেদিন জিদানের বিদায়ের পর এই মৌসুমে আবার দলটির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আনচেলত্তির হাতে।
নতুন মৌসুমে শুরুটাও দারুণ করেছে রিয়াল। লা লিগার পয়েন্ট টেবিলে এই মুহূর্তে শীর্ষে আছে আনচেলত্তির দল। চ্যাম্পিয়নস লিগেও দারুণ শুরু করেছে ক্লাবটি। ইন্টার মিলানের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে আনচেলত্তির শিষ্যরা। অন্যদিকে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার। লিগে টেবিলের আটে আছে তারা। চ্যাম্পিয়নস লিগেও শুরুটা বাজে হয়েছে। নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরেছে ৩-০ গোলের ব্যবধানে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে