সেভিয়া থেকে কয়েক দিন আগে বরখাস্ত হয়েছেন হোর্হে সাম্পাওলি। হতশ্রী পারফরম্যান্সের কারণে স্প্যানিশ ক্লাব থেকে চাকরি হারান এই কোচ। সেভিয়া থেকে বিদায়ের এক মাসের মধ্যেই ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর কোচ হলেন সাম্পাওলি।
এক বিবৃতিতে গতকাল সাম্পাওলির কোচ হওয়ার কথা নিশ্চিত করেছে ফ্ল্যামেঙ্গো। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কোপা লিবের্তাদোরেসের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সাম্পাওলি। ফ্ল্যামেঙ্গোর কোচ হিসেবে পর্তুগিজ কোচ হোর্হে জেসুসকে পছন্দের তালিকায় রেখেছিল ক্লাবটি। জেসুস তুরস্কের ক্লাব ফেনারবেখের কোচ থাকায় সাম্পাওলির ওপরই ভরসা রাখে ফ্ল্যামেঙ্গো। সাম্পাওলির আগে ফ্ল্যামেঙ্গোর কোচ ছিলেন ভিতর পেরেইরা। কয়েক দিন আগে ব্রাজিলিয়ান এই ক্লাবের কোচ থেকে বরখাস্ত করা হয় পেরেইরাকে।
ক্লাব ফুটবলে তো অসংখ্য ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন সাম্পাওলি। আর্জেন্টিনা, চিলি জাতীয় দলেরও ডাগআউট সামলেছেন তিনি। ২০১৭ সালের ১ জুন থেকে ২০১৮-এর ১৫ জুলাই পর্যন্ত আর্জেন্টিনার কোচ ছিলেন সাম্পাওলি। এক বছরে তাঁর অধীনে আর্জেন্টাইনরা খেলে ১৫ ম্যাচ।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে