এই তো গত আগস্টেই অলিম্পিকে দ্বিতীয়বার সোনার পদক জিতেছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপও নিশ্চিত করেছে তারা। ১৫ ম্যাচ খেলে এখনো অপরাজিত তিতের শিষ্যরা।
আগের দশকে সবচেয়ে বেশি শিরোপা ও পদক জেতা দলটির নামও ব্রাজিল। তবু দেশটির ফুটবলারদের প্রতি এখন আর আগের মতো ভরসা রাখতে পারেন না ভক্তরা।
কারণটাও অবশ্য অনুমেয়। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যে শেষবার বিশ্বকাপ জিতেছিল দুই দশক আগে! রোনালদো নাজারিও, রিভালদো, রোনালদিনহো, কাফু, কাকা, রবার্তো কার্লোসদের মতো কিংবদন্তিদের হাত ধরে ২০০২ সালে বিশ্ব জয় করেছিল ব্রাজিল। এরপর দুটি প্রজন্ম পেরোতে চললেও ‘হেক্সা-স্বপ্ন’ অধরাই রয়ে গেছে।
দেশকে এখনো ষষ্ঠ বিশ্বকাপ এনে দিতে পারায় নিজেদের দায় দেখছেন নেইমার জুনিয়র। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা ফরোয়ার্ড মনে করেন, ব্রাজিলের সমর্থকেরা এখন আর তাদের সেভাবে গুরুত্ব দেয় না। ক্রমেই খেলোয়াড়দের সঙ্গে দূরত্ব বাড়ছে ভক্তদের।
‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদোর পডকাস্টে (ফেনোমেনোস) আলাপচারিতায় জাতীয় দল নিয়ে নেইমার বলেছেন, ‘আমাদের (ব্রাজিল জাতীয় দল) প্রতি সমর্থকদের আগের মতো আস্থা বা ভালোবাসা নেই। আমরা কি তাদের কাছে আর গুরুত্বপূর্ণ নই?’
হতাশা প্রকাশ করে নেইমার আরও বলেছেন, ‘ভক্তরা নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। জানি না কেন; তবে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে ব্যাপারটি উপলব্ধি করছি। আমরা কখন-কোথায় খেলতে যাচ্ছি, সেটা নিয়েও মানুষের মধ্যে আগ্রহ নেই। এটা খুব দুঃখজনক।’
ক্রীড়া বিষয়ক ওটিটি প্ল্যাটফর্ম ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, ‘২০২২ কাতার বিশ্বকাপটাই আমার শেষ সুযোগ।’
পূর্বসূরি রোনালদোর পডকাস্টেও সেই স্বপ্ন পূরণের কথা বলেছেন তিনি, ‘শৈশব থেকে আমার সবচেয়ে বড় স্বপ্ন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা। এর জন্য আমি সবকিছু করতে রাজি। ভক্তরা আবার ব্রাজিল দলকে সমর্থন করবে। আশা করি আমাদের প্রতি তাদের বিশ্বাস ফিরিয়ে আনতে পারব।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে