কাতারে বিশ্বকাপ ২০২২ জিতবে ব্রাজিল—এমন ভবিষ্যদ্বাণী চলে আসছে অনেক দিন ধরেই। এবার তাতে নিজেদের শামিল করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির গণিত বিভাগের এক গবেষণা বলছে, বেলজিয়ামকে হারিয়ে এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।
বিশ্বকাপ নিয়ে ‘রোড টু ফাইনাল’ মডেল তৈরি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ। গণিতবিদ জোশুয়া বুলের তৈরি করা মডেলে দেখানো হয়েছে, ব্রাজিল শেষ ষোলোতে উরুগুয়ের মুখোমুখি হবে। উরুগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাবেন নেইমাররা। কোয়ার্টারে স্পেনকে হারিয়ে তিতের দল পৌঁছে যাবে সেমিফাইনালে। সেমিতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে সেলেসাওরা চলে যাবে স্বপ্নের ফাইনালে। ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ষষ্ঠ শিরোপা ঘরে তুলবে ব্রাজিলিয়ানরা। যেখানে এই বেলজিয়ামের বিপক্ষেই ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে থেমে গিয়েছিল ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা।
২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল, যা ব্রাজিলের পঞ্চম শিরোপা। এরপরের চার বিশ্বকাপে ব্রাজিল কখনো ফাইনালেই যেতে পারেনি। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। আর ২০১৮ বিশ্বকাপে তো কোয়ার্টার ফাইনালেই থেমে গিয়েছিল সেলেসাওদের বিশ্বকাপ যাত্রা।
ব্রাজিল ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে