
ক্রিকেট সমর্থকেরা এমনই এক শিরোনাম দেখার আশায় আছে। এশিয়া কাপে অলিখিত সেমিফাইনালে যে আজ দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এর আগে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবলেও দেখা গেল বাংলাদেশ-পাকিস্তান লড়াই। পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ গোল দুটি পায় প্রথম চার মিনিটেই। প্রথম গোলটি অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও দ্বিতীয় গোলটি আসে অপু রহমানের পা থেকে। দুটিতেই অবশ্য পাকিস্তানি গোলরক্ষক সামার রাজ্জাককে কৃতিত্ব দিতে হবে। তাঁর ভুলের কারণে জাল কাঁপানোর কাজটা সহজ হয়েছে বাংলাদেশের জন্য।
তৃতীয় মিনিটে গোলকিপার সামার রাজ্জাকের বাড়ানো বল বক্সের সামনে পেয়ে যান অপু। তিনি বাঁ পাশে পাস দেন ফয়সালের কাছে। পাকিস্তানি গোলরক্ষক তা এগিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সফল হতে পারেননি। ডান পায়ের প্লেসিং শটে ফাঁকা পোস্টে বাংলাদেশকে এগিয়ে দেন ফয়সাল।
চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অপু। মোহাম্মদ আরিফের বাড়ানো বল পেয়ে যান তিনি। তাঁর বাঁ পায়ের শট দুই ডিফেন্ডার ও গোলরক্ষকের মাথার ওপর দিয়ে আশ্রয় নেয় জালে।
১০ মিনিটে কর্নার থেকে পাকিস্তানের মুহাম্মদ আবদুল্লাহর হেড পোস্ট ঘেঁষে চলে যায় সাইডলাইনের বাইরে। ১৩ মিনিটে ব্যবধান ৩-০ করেই ফেলেছিল বাংলাদেশ। কিন্তু ফয়সাল গোলের উদ্যাপন করার আগেই অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। এরপর আবদুল্লাহর গোলও বাতিল হয় অফসাইডে থাকায়।
৪৯ মিনিটে রিফাত কাজীর দারুণ শট কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন পাকিস্তানের গোলরক্ষক। ৫৩ মিনিটে শটে অল্পের জন্য বল জালে ফেলতে পারেননি ফয়সাল।
গোলের সন্ধানে মরিয়া হয়ে ওঠা পাকিস্তান বেশ আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও মেলে ধরতে পারেনি। বাংলাদেশের অফসাইডের ফাঁদ পেরিয়ে বক্সে ঢোকা কঠিনই ছিল তাদের ফরোয়ার্ডদের জন্য। দিনশেষে তাই জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দ্বিতীয় সেমিফাইনালে ঘণ্টাখানেক পর নেপালের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে জয়ী দল ২৭ সেপ্টেম্বর ফাইনালে লড়বে বাংলাদেশের বিপক্ষে।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। ফলে স্কালোনিকে নিয়ে নতুন আশার আলো দেখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
২৬ মিনিট আগে
নিজের পছন্দের চার তারকার সঙ্গে এক টেবিলে বসে রাতের খাবার খেতে চান কিলিয়ান এমবাপ্পে। তাঁর স্বপ্নের নৈশভোজের অতিথি তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, মাইকেল জর্ডান, সেরেনা উইলিয়ামস ও রিহানা। তবে অতিথিদের জন্য রান্না করার দায়িত্ব নিতে রাজি নন ফ্রান্সের এই তারকা।
৪৪ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্যবিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে