২০২১ সালে সবশেষ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে এবার তারা (আর্জেন্টিনা) নামবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে। তার আগে মার্কিন মুলুকে দুটি প্রীতি ম্যাচ খেলবে আকাশী-নীলরা।
আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ, সূচি ও ভেন্যু গত রাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে গত রাতে নিশ্চিত করেছে। ৯ জুন ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি হবে শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে। গুয়াতেমালার বিপক্ষে লিওনেল মেসিরা মাঠে নামবেন ১৪ জুন। আর্জেন্টিনা-গুয়াতেমালা ম্যাচটি হবে ওয়াশিংটন ডিসির কমান্ডার্স ফিল্ড স্টেডিয়ামে।
২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৪ কোপা আমেরিকা শুরু করবে আর্জেন্টিনা। কোপার জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করতে হবে ১২ জুন। তার মানে গুয়াতেমালার বিপক্ষে ম্যাচের আগেই টুর্নামেন্টের জন্য দল দিতে হবে আর্জেন্টিনার। লিওনেল স্কালোনি বলেন, ‘কোনো টুর্নামেন্টের আগে যেকোনো সফর সব সময়ই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেখানে মাঠে নামের আগে অনেক কিছু জানার সুযোগ পাচ্ছেন। খেলোয়াড়েরা অনেক লম্বা সময় কাটিয়ে এসেছে। যে মৌসুমে বেশিরভাগ খেলোয়াড়ই অসংখ্য ম্যাচ খেলেছে। এই দুই ম্যাচ দিয়ে টুর্নামেন্টের জন্য দল প্রস্তুত হতে পারবে।’
আর্জেন্টিনা-ইকুয়েডর এখনো পর্যন্ত মুখোমুখি হয়েছে ২৩ ম্যাচে। ১১ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। ইকুয়েডর জিতেছে ৫ ম্যাচ। ড্র হয়েছে ৭ ম্যাচ। স্কালোনি বলেন, ‘ইকুয়েডর সব সময়ই কঠিন প্রতিপক্ষ আমাদের জন্য। দলটা ভালো। অনেক দারুণ খেলোয়াড় রয়েছে। টুর্নামেন্টের অন্যতম সেরা এক প্রতিপক্ষ। তাই এটা দারুণ এক পরীক্ষা আমাদের জন্য।’
কানাডার সঙ্গে কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ চিলি ও পেরু। ২৬ ও ৩০ জুন আর্জেন্টিনা খেলবে চিলি ও পেরুর বিপক্ষে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে