Ajker Patrika

প্রীতি ম্যাচেও তাহলে খেলা হচ্ছে না মেসির 

প্রীতি ম্যাচেও তাহলে খেলা হচ্ছে না মেসির 

চোট বেশ ভোগাচ্ছে লিওনেল মেসিকে। অনেক সময় পুরো ম্যাচই তো মিস করছেন। বদলি হিসেবে খেলছেন। এমনকি মূল একাদশে থাকলেও পুরো ম্যাচ খেলা হচ্ছে না তাঁর। আর্জেন্টাইন তারকা ফুটবলারের এবার আন্তর্জাতিক ফুটবলে খেলাটাও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। 

এ মাসে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২২ মার্চ ফিলাডেলফিয়ায় আর্জেন্টিনার প্রতিপক্ষ এল সালভাদর। এরপর ২৬ মার্চ কোস্টারিকার বিপক্ষে খেলবে আর্জেন্টাইনরা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের প্রকাশিত সংবাদে জানা গেছে, চোটে পড়ায় এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে খেলবেন না মেসি। আর্জেন্টিনা দলের সঙ্গে তাই তাঁর থাকা হচ্ছে না বলে জানিয়েছে মুন্দো আলবিসেলেস্তে। 

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ ও মেজর লিগ সকার মিলে ইন্টার মায়ামি খেলেছে ৭ ম্যাচ। তবে মেসি খেলেছেন ৫ ম্যাচ। ৫ ম্যাচের ৪ টিতে খেলেছেন ৯০ মিনিট। ৫০ মিনিট খেলেছেন এক ম্যাচে। সেই ম্যাচটি হলো গত বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিলের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে। মাংসপেশির চোটে পড়ায় তাঁকে (মেসি) তখন তুলে নিতে বাধ্য হয়েছিলেন মায়ামি কোচ জেরার্দো টাটা মার্তিনো। এরপর গত রাতে ডিসি ইউনাইটেডের বিপক্ষে এমএলএসে মুখোমুখি হয় মায়ামি। তবে এই ম্যাচে খেলা হয়নি মেসির। ডিসি ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে মেসিবিহীন মায়ামি।

এল সালভাদর ও কোস্টারিকা দল দুটির বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে মার্চের শুরুতেই দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। তখন মেসির মতো পাওলো দিবালার নামও ছিল। তবে মেসির আগেই ছিটকে গেছেন দিবালা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত