
২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে অভিষেকের পর থেকে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন হামজা চৌধুরী। হয়ে উঠেছেন বাংলাদেশ ফুটবলের প্রাণভোমরা। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর চোট দুশ্চিন্তা বাড়িয়েছে কোটি কোটি ফুটবলপ্রেমীর। তবে বাংলাদেশের অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে সুখবর দিয়েছেন জামাল ভূঁইয়া।
এ বছরের জানুয়ারির শেষে চ্যাম্পিয়নশিপে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে চোটে পড়েছিলেন হামজা। ম্যাচ শেষে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তেও দেখা গিয়েছিল তখন। কবে নাগাদ সেই চোট থেকে সেরে উঠবেন, সেটা এখনো জানা যায়নি। তবে হামজার চোট খুব একটা গুরুতর নয় বলে জানিয়েছেন এখন কী অবস্থা, গতকাল আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জামাল বলেন, ‘হামজা আমাকে বলেছে যে সে আসবে। ওর চোটও খুব বেশি গুরুতর নয়। আমরা তাকে দলে পাব আশা করি।’
হামজা চোটে পড়ার পর লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কোল জানিয়েছিলেন, চোট অনেক গুরুতর। এমনকি ৬-৮ সপ্তাহের মতো ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন কোল। তাতে করে এশিয়ান কাপ বাছাইপর্বে হামজার খেলা নিয়ে দুশ্চিন্তা বেড়ে যায়। ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। তবে জামালের কথা সত্যি হলে হামজাকে নিয়ে আশ্বস্ত হতেই পারেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।
মধ্যবর্তী দলবদলের লম্বা বিরতি শেষে আজ আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। আবারও মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে জামালদের। গতকাল রমজানের বিকেলে গোপীবাগে ব্রাদার্স ইউনিয়নের মাঠে প্রস্তুতি নিতে দেখা গেল জামাল ভূঁইয়াকে। অনুশীলন শেষে আজকের পত্রিকাকে যে সাক্ষাৎকার দিয়েছেন, তাতে ক্লাব ফুটবল নয়; থাকল শুধুই নারী ফুটবল ও ছেলেদের জাতীয় ফুটবল দলের প্রসঙ্গ। নারী এশিয়ান কাপে বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারের খেলা খুব ভালো লেগেছে বলে জানিয়েছেন জামাল।
সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে আজ উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে মিলি অসাধারণ কিছু না করলে হারের ব্যবধান আরও বেশি হতে পারত। বাংলাদেশের লক্ষ্য বরাবর ১০ শট নিয়েছে উত্তর কোরিয়া। যার মধ্যে পাঁচটিই মিলি ঠেকিয়ে দেন অবিশ্বাস্য দক্ষতায়। এর আগে চীনের বিপক্ষেও আটটি সেভ দিয়েছেন মিলি। ধারাভাষ্য কক্ষ থেকেও বাংলাদেশের গোলরক্ষককে নিয়ে প্রশংসা ছুটে আসে অবিরত।

প্রথমবার নারী এশিয়ান কাপে খেলা বাংলাদেশ একের পর এক গোল হজম করছে। চীনের বিপক্ষে ২-০ গোলে হারের পর আজ উত্তর কোরিয়ার বিপক্ষে হজম করেছে ৫ গোল। এখন পর্যন্ত একটা গোলও করতে পারেনি পিটার বাটলারের দল। তবু হতাশ নন বাটলার। বরং শিষ্যদের নিয়ে গর্ব অনুভব করছেন বাংলাদেশ কোচ।
১৪ মিনিট আগে
নটিংহাম ফরেস্টের বিপক্ষে পূর্ণ তিন আশা করেছিল ম্যানচেস্টার সিটি। তবে দলের সে আশা পূরণ হয়নি। দুবার এগিয়ে গিয়েও জিততে পারেনি পেপ গার্দিওলার দল; ড্র করেছে ২-২ গোলে। তাতে এক ম্যাচ বেশি খেলা আর্সেনালের সঙ্গে সিটির পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে ৭। ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল।
১ ঘণ্টা আগে
চীনের চেয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে বেশি গোল হজম করেছেন মিলি আক্তার। কিন্তু প্রচেষ্টায় কোনো কমতি ছিল না। গ্লাভস হাতে আজ আবারও জাত চিনিয়ে নিজেকে তুলে ধরেছেন দলের সেরা পারফর্মার হিসেবে। তাই ৫ গোল হজম করেও তাঁর ওপর কোনো ধরনের অসন্তুষ্টি নেই বাংলাদেশ কোচ পিটার বাটলারের।
২ ঘণ্টা আগে
একপ্রান্ত থেকে উইকেট পড়ছে। আরেকদিকে ওভারপ্রতি রান তোলার পাহাড়সম চাপ। তবে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গত রাতে জ্যাকব বেথেলকে দেখে সেটা কি বোঝার উপায় ছিল। জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া—যাঁকেই পেয়েছেন, তাঁকেই বেধড়ক পিটুনি দিয়েছেন বেথেল। শেষ পর্যন্ত বেথেলের সেঞ্চুরি বৃথা গেলেও ভারতীয়দের মনে
৩ ঘণ্টা আগে