২০২৪ কোপা আমেরিকার ফাইনালের আগেই যেন হচ্ছে ‘ফাইনাল’। লিওনেল মেসি কথা বলেছেন প্রতিপক্ষ কলম্বিয়াকে নিয়ে। তাহলে কলম্বিয়াও বাদ থাকে কেন? আর্জেন্টিনাকে উল্টো হুমকি দিলেন কলম্বিয়ার সাবেক স্ট্রাইকার অ্যাডোলফো ভ্যালেন্সিয়া।
আর্জেন্টিনা, কলম্বিয়া—ছন্দে থাকা দুই দলই অপরাজিত থেকে উঠেছে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে। যেখানে কলম্বিয়া অপরাজিত টানা ২৮ ম্যাচ। শুধু তাই নয়, পাঁচ ম্যাচ খেলে তারা করেছে ১২ গোল, যার ৭টিতেই অবদান রেখেছেন হামেস রদ্রিগেজ। টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ অ্যাসিস্ট রয়েছে কলম্বিয়ার এই মিডফিল্ডারের। গোল করেছেন ১টি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ফাইনাল। এই ফাইনাল জিতলে কোপা আমেরিকায় সর্বোচ্চ ১৬ বার চ্যাম্পিয়ন হবে আকাশি-নীল জার্সিধারীরা। ফাইনালের আগে টিওয়াইসি স্পোর্টসকে ভ্যালেন্সিয়া বলেন, ‘আমরা জানি যে আর্জেন্টিনা খুবই শক্তিশালী প্রতিপক্ষ। বিশ্ব চ্যাম্পিয়ন, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। তবে ছেলেরা (কলম্বিয়ার) কী তাহলে? ছেলেরা খুবই আত্মবিশ্বাসী।’
এবারের কোপায় সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড যদি হয় কলম্বিয়ার, সেখানে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে আছেন এক আর্জেন্টাইন। ৫ ম্যাচে ৪ গোল করেছেন লাওতারো মার্তিনেজ। তাছাড়া গোলপোস্টে অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ তো আছেনই। নকআউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে তাঁর বীরত্বেই কোয়ার্টার ফাইনালের বাধা টপকে সেমিতে উঠেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টে লিওনেল স্কালোনির দল হজম করেছে ১ গোল। রক্ষণভাগ ও আক্রমণভাগ কতটা শক্তিশালী তা তো স্পষ্টই।
আর্জেন্টিনা ছন্দে থাকলেও মেসি তাঁর নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেননি। এবারের কোপায় চার ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। টুর্নামেন্টে এক ম্যাচ তাঁকে বিশ্রাম দেওয়া হয়। এমনকি অসুস্থতা নিয়েও তাঁকে খেলতে দেখা গেছে। গোলরক্ষককে একা পেয়ে গোল যেমন মেসি মিস করেছেন, তেমনি পেনাল্টি থেকেও গোল আদায় করতে পারেননি। মেসি প্রসঙ্গে ভ্যালেন্সিয়া বলেন, ‘বার্সেলোনায় আমরা যে মেসিকে দেখে অভ্যস্ত, সে আর আগের মতো নেই। একাই ছয়-সাত খেলোয়াড়কে টপকে যেতে পারত। বছরের পর বছর ধরে সে তার শক্তি হারিয়েছে। মেসিকে এখন যে কেউ আটকে রাখতে পারবে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে