পরম আরাধ্য বিশ্বকাপ লিওনেল মেসি জেতেন গত বছরের ১৮ ডিসেম্বর। বিশ্বকাপ জয়ের এক বছর পূর্তি হলো গতকাল। বর্ষপূর্তির এই বিশেষ দিন স্বাভাবিকভাবেই চাইবেন তাঁর জন্মস্থানের মানুষের সঙ্গে উদ্যাপন করতে। যাঁর নেতৃত্বে আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বজয়ের স্বাদ পেয়েছে।
বড়দিন উদ্যাপন করতে এই মুহূর্তে মেসি আছেন তাঁর জন্মশহর রোজারিওতে। পরিবারসহ চলে এসেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। ফ্লোরিডা থেকে ব্যক্তিগত বিমানে তিনি চলে এসেছেন রোজারিওতে। স্থানীয় সময় বেলা ১১টা ৬ মিনিটে তিনি নেমেছেন ফিশারটন আন্তর্জাতিক বিমানবন্দরে। বড়দিনের অনুষ্ঠান তো রয়েছেই। আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার এসেছেন আরও এক অনুষ্ঠানের দাওয়াতে। মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর ছোট বোন কার্লা রোকুজ্জোর বিয়ের অনুষ্ঠান রয়েছে। আগামী শনিবার হবে কার্লার বিয়ের অনুষ্ঠান।
বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) পর মেসি এখন খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে। মায়ামিতে ১৪ ম্যাচ খেলে তিনি করেছেন ১১ গোল, অ্যাসিস্ট করেন ৫ গোলে। মেসি জাদুতে এ বছর লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জেতে মায়ামি। তবে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের জেতা হয়নি এমএলএস শিরোপা। এবার ইন্টার মায়ামি ক্লাবটি তাঁদের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক সফর করবে। ২০২৪ প্রাক মৌসুম সফরে ২৯ জানুয়ারি মায়ামি খেলবে আল হিলালের বিপক্ষে। এরপর ১ ফেব্রুয়ারি মায়ামির প্রতিপক্ষ আল নাসর। আল নাসরে প্রায় এক বছর ধরে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সবকিছু ঠিকঠাক থাকলে আবারও মেসি-রোনালদো দ্বৈরথ দেখা যেতে পারে।
এর আগে গত বছর যখন বড়দিনের উৎসব সামনে রেখে মেসি রোজারিওতে আসেন, তার জন্য উপলক্ষ্যটা ছিল আরও বড়। বিশ্বকাপ জয়ের পর পরিবার ও বন্ধুদের সঙ্গে উদ্যাপন করতে যান আর্জেন্টাইন তারকা ফুটবলার যান তাঁর (মেসি) জন্মশহরে। সেবার তাঁর (মেসি) দীর্ঘদিনের বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে দেখা করেন তিনি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে