
সেলতা ফিগোর বিপক্ষে হারের পরই বেকায়দায় পড়ে যান রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো। রিয়ালের কোচের পদ থেকে তাঁকে বরখাস্তের গুঞ্জন চাউর হয়েছে। গতকাল ম্যানচেস্টার সিটির কাছে চ্যাম্পিয়নস লিগে হারের পর আলোনসো খাদের কিনারায় পৌঁছে গেলেন। যদিও এই ব্যাপারে তেমন একটা দুশ্চিন্তা করছেন না রিয়াল কোচ।
সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ। পিছিয়ে থেকে যে রিয়াল মাদ্রিদ ম্যাচ জিততে ‘ওস্তাদ’, তাদের সঙ্গে এবার ঘটেছে ভিন্ন ঘটনা। ২৮ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে গেলেও রিয়াল ম্যাচ হেরেছে ২-১ গোলে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে যে ম্যাচটা আলোনসোর জন্য ‘ভাগ্য নির্ধারণী ম্যাচ’ হয়ে গিয়েছিল, সেই ম্যাচটা এভাবে হেরে যাওয়ায় এখন তাঁর ভবিষ্যৎ নিয়েই আলাপ-আলোচনা চলছে।
আলোনসো গত রাতে একগাদা ম্যানচেস্টার সিটির বিপক্ষে একগাদা তারকা খেলোয়াড়কে পায়নি। দানি কারভাহাল, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড ছিটকে যাওয়ার পর খেলানো হয়নি কিলিয়ান এমবাপ্পেকেও। কারণ, এমবাপ্পে পুরোপুরি ফিট নন। সিটির কাছে ২-১ গোলে হারের পর আলোনসো বলেন,‘ফলাফল যা হওয়ার ছিল, সেরকমই হয়েছে। কীভাবে এটাকে দেখবেন, সেটা ভিন্ন ব্যাপার। অনেক কোচই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে এ ধরনের বাস্তবতা মানতেই হবে।’
লা লিগা, চ্যাম্পিয়নস লিগ—সব ধরনের প্রতিযোগিতা মিলে রিয়াল মাদ্রিদ সবশেষ আট ম্যাচের মধ্যে কেবল দুটিতে জিতেছে। গতকাল এমবাপ্পে না খেললেও মৌসুমজুড়ে তিনি গোল করে যাচ্ছেন। তাহলে কি আলোনসো তাঁর খেলার ধরন ভুলে গেলেন—এমন প্রশ্ন উঠতেই পারে। রিয়ালের সঙ্গে কি তাঁর সম্পর্ক এখানেই শেষ হচ্ছে নাকি অপেক্ষা করতে হবে আরও কিছু দিন, তা সময়ের হাতেই তোলা থাকল। সব মিলিয়ে একটা বাজে পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও আলোনসো তেমন একটা চিন্তিত নন। সিটির কাছে হারের পর রিয়াল কোচ বলেন, ‘আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। ভুল-ত্রুটি শুধরে দায়িত্ব নিয়ে খেলতে হবে। পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে। বাজে ফল হলেও ইতিবাচক ব্যাপার রয়েছে এখানে।’
আলোনসোর বাজে অবস্থায় খেলোয়াড়রা তাঁর (আলোনসো) পাশে থাকছেন বলে জানিয়েছেন জুড বেলিংহাম। সিটির কাছে হারের পর বেলিংহাম বলেন, ‘অবশ্যই (কোচের পাশে থাকা)। কোচ দারুণ। তার সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমার ধারণা সবার সঙ্গেই কোচের সুসম্পর্ক রয়েছে। আমাদের লড়ে যেতে হবে।’
৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি অবস্থান করছে চার নম্বরে। পিএসজি, আতালান্তার ১৩ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তারা ভিন্ন ভিন্ন অবস্থানে রয়েছে। পিএসজি ও আতালান্তা অবস্থান করছে তিন ও পাঁচ নম্বরে। ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট ১৫। ১২ পয়েন্টে নিয়ে রিয়াল মাদ্রিদ সাত নম্বরে। প্রত্যেকেই ছয়টি করে ম্যাচ খেলেছে।

এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
২৬ মিনিট আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
২ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
২ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের তপ্ত মরুতে এ সপ্তাহের শেষেই শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। সৈয়দ খালেদ আহমেদ সেখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবহাওয়া ছাপিয়ে বরং মাঠের ক্রিকেট নিয়েই ভাবছেন তিনি।
৪ ঘণ্টা আগে