
নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে আল নাসর। ২০২৬-২০২৭ মৌসুম শুরুর আগে দলের প্রায় সব বিদেশি খেলোয়াড়ই অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে এখনো দলের সঙ্গে যোগ দেননি সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
পর্তুগালের লিসবনে ১৯ জুলাই প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করেছে আল নাসর। ক্যাম্পের শুরুতে চারজন খেলোয়াড়কে পায়নি রিয়াদের প্রতিনিধিরা। এরা হলেন রোনালদো, জোয়াও ফেলিক্স, সাদিও মানে ও আবদুল্লাহ আল আমরি।
সৌদি সাংবাদিক রতিবান আল দোসারির তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে ফেলিক্স ও মানের। এর আগে বুধবার রাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন আল আমরি। তবে রোনালদো কবে যোগ দেবেন, সে বিষয়ে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
২০২৬ বিশ্বকাপে পর্তুগালের অভিযান থেমেছে রাউন্ড অব সিক্সটিনে; স্পেনের কাছে ১-০ গোলে হেরে। বিশ্বকাপ শেষ হওয়ায় আপাতত নিজের মতো করে সময় কাটাচ্ছেন রোনালদো। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু ভিডিও ও ছবিতে দেখা যায়, স্ত্রী-সন্তানদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, খুব শিগগিরই আল নাসরের ক্যাম্পে যোগ দেবেন রোনালদো। প্রাক মৌসুমের শেষ ধাপের প্রস্তুতিতে দেখা যেতে পারে এই ফরোয়ার্ডকে।
সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু হতে আর বেশি দিন বাকি নেই। লিগে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৬ আগস্ট আল ফাতেহর বিপক্ষে খেলতে নামবে আল নাসর। সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত মৌসুমে সৌদি আরবের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ক্লাবটি। এবার সেই শিরোপা ধরে রাখার পাশাপাশি প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতাও অন্যতম লক্ষ্য আল নাসরের।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২১ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে