এল ক্ল্যাসিকোতে পরশু চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ১-০ গোল ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। ধ্রুপদি লড়াইয়ে হারলেও রিয়াল সতর্কবার্তা দিচ্ছে প্রতিপক্ষদের।
দলটির তারকা মিডফিল্ডার টনি ক্রুস সবার আগে হুংকার ছুড়েছেন। তাঁর আশা, রিয়াল আগামী মৌসুমে সব শিরোপা জিতবে। ক্লাবের টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি।
রিয়াল নতুন মৌসুমে ছয়টি শিরোপা জয়ের সুযোগ পাবে। টুর্নামেন্ট ছয়টি হচ্ছে স্প্যানিশ লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ।
স্প্যানিশ পরাশক্তি ক্লাবটির সব শিরোপা জয়ের সামর্থ্য আছে—এমন দাবি করে ক্রুস বলেছেন, ‘আমরা সব শিরোপা জিততে লড়াই করব। রিয়ালের হয়ে খেললে যে কেউ সব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে চাইবে। যদিও এটা সব সময় সম্ভব নয়। অনেক শিরোপা জয়ে ঝুঁকি রয়েছে। তবে আমাদের যারা চেনে, তারা আমাদের লক্ষ্য ভালো করেই জানে।’
রিয়াল মৌসুমের প্রথম শিরোপার জন্য লড়বে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। ১০ আগস্ট উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে দুই দল। স্বদেশি ক্লাবকে নিয়ে ক্রুস বলেছেন, ‘আমরা প্রতিদিন উন্নতি করছি। নতুন মৌসুম সামনে রেখে কঠোর পরিশ্রম করছি। ১০ আগস্টের ম্যাচে ছন্দ দেখাতে প্রস্তুত। সেদিন প্রথম শিরোপার জন্য লড়ব। এরপর গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য তৈরি হব।’
এর আগে অবশ্য রিয়াল প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামছেন ক্লাব আমেরিকার বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪২ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে