ঢাকা: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। নিজের শেষ তিন ম্যাচে গোলের দেখা পাননি। ভালো অবস্থানে নেই তাঁর দল জুভেন্টাসও। সিরি ‘আ’তে পয়েন্ট টেবিলের চারে আছে জুভেন্টাস। লিগ শিরোপা হাতছাড়া অনেকটাই নিশ্চিত। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস খেলা নিয়েও জেগেছে শঙ্কা।
এই মৌসুমে সিরি ‘আ’তে ২৯ ম্যাচে ২৫ গোল করেছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচে করেছেন ৪ গোল। গুঞ্জন উঠেছে, জুভেন্টাসে খুব একটা উপভোগ করছেন না ৩৬ বছর বয়সী পর্তুগিজ তারকা। ইতালিয়ান দৈনিক লা গাজেত্তা স্পোর্ত জানিয়েছে, সম্প্রতি রোনালদোর মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সে যখন তুরিনে প্রথম আসে অনেক বেশি হাসিখুশি ছিল।
চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর রোনালদোর মধ্যে এই পরিবর্তনগুলো বেশি লক্ষ্য করা যাচ্ছে। মাঠের বাইরে প্রায় একাকি সময় কাটাতে দেখা যাচ্ছে তাঁকে। মিশছেন না সর্তীথদের সঙ্গেও। দৈনিকটি আরও জানিয়েছে, মাঠে সতীর্থদের সঙ্গে আগের মতো মেশেন না রোনালদো। খেলাটা একদমই উপভোগ করছেন না। তিনি কিছুটা নার্ভাস এবং খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছেন। মাঠের বাইরে সর্তীর্থদের থেকে দূরত্ব বজায় রাখছেন রোনালদো।
তাহলে কী দাঁড়াচ্ছে, জুভেন্টাসপর্ব শেষের দিকে রোনালদোর?

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে