জার্মানিকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টটা দারুণ শুরু করেছিল জাপান। আজ আহমেদ বিন আলি স্টেডিয়ামে কোস্টারিকাকে হারালেই দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়ে রাখত জাপান। তবে জাপানের স্বপ্নের জয়ে বাধা হয়ে দাঁড়াল কোস্টারিকা। জাপানকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে মধ্য আমেরিকার দেশটি। জাপানের এই পরাজয়ে উপকার হলো জার্মানিরও।
জাপান, কোস্টারিকা দুটো দলই তাদের প্রথম ম্যাচের একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন আনে। যেখানে জাপান খেলতে নেমেছিল পাঁচ পরিবর্তন নিয়ে। আক্রমণভাগে ছিলেন রিতসু দোয়ান, ইউকি সোমা, আয়াসি উয়েদা। চোটগ্রস্ত হিরোকি সাকাইয়ের পরিবর্তে একাদশে এসেছেন রাইট ব্যাক মিকি ইয়ামেনি এবং আও তানাকার পরিবর্তে এসেছেন মিডফিল্ডার হিদিমাসা মোরিতা। অন্যদিকে কোস্টারিকা খেলতে নেমেছিল দুই পরিবর্তন নিয়ে। উইঙ্গার জেউইসন বেনেটের পরিবর্তে আসেন গার্সন তরেস এবং ডিফেন্ডার কার্লোস মার্তিনেজের জায়গায় আসেন কেন্ডাল ওয়াটসন।
প্রথমার্ধে অবশ্য শারীরিক শক্তি প্রদর্শনের খেলাই বেশি চলছিল। প্রথম ৪৫ মিনিটে জাপান ১২ বার ফাউল করেছিল, যা এবারের বিশ্বকাপে প্রথমার্ধে সর্বোচ্চ ফাউল। দুটো দলই একটি করে হলুদ কার্ড পেয়েছিল। জাপানের হলুদ কার্ড পেয়েছিলেন মিকি ইয়ামেনি এবং কোস্টারিকার হয়ে পেয়েছিলেন অ্যান্থনি কনট্রেরাস। অবশ্য ম্যাচের ৩ মিনিটের সময় একটা সুযোগ পেয়েছিল জাপান। আয়েসি উয়েদার অ্যাসিস্টে রিতসু দোয়ান শট করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। এরপর কেউ কারও গোলমুখ খুলতে পারেনি। গোলশূন্য ড্র থেকে শেষ হয় প্রথমার্ধ।
প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে গোল করতে মরিয়া হয়ে ওঠে জাপান। ৪৬ মিনিটে তাকুমা আসানোর সহায়তায় হিদেমাসা মোরিতা গোল দেওয়ার সুযোগ পেয়েছিলেন। তবে মোরিতাকে হতাশ করেছেন কেইলর নাভাস। ৪৮ মিনিটে আবারও জাপানের আক্রমণ। ৪৮ মিনিটে মিকি ইয়ামেনের ক্রস থেকে তাকুমা আসানো হেড করেছিলেন। আবারও বাধ সাধলেন নাভাস। ৫৭ থেকে ৬৩ মিনিটের মধ্যে দুইবার সুযোগ সৃষ্টি করেও গোল করতে পারেননি জাপানের স্ট্রাইকার সোমা। অবশেষে ৮১ মিনিটে গোলমুখ খোলে কোস্টারিকা। ইয়েলতসিন তেজেদার অ্যাসিস্টে কেয়শার ফুলার বামপায়ের শটে লক্ষ্যভেদ করেন। ৮৮ মিনিটে জাপান সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জিতে যায় কোস্টারিকা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে