লিওনেল মেসি মানেই তো পুরস্কার। দুর্দান্ত পারফরম্যান্সে তাঁর শোকেসে পুরস্কারের সংখ্যা বেড়েই চলেছে। কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে পাচ্ছেন একের পর এক পুরস্কার।
এ বছরের ৩০ অক্টোবর ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিতেছেন মেসি। এরপর এক মাস পেরোতে না পেরোতেই তিনি জিতলেন আরও এক পুরস্কার। ইন্টার মায়ামির ২০২৩ মৌসুমের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) হয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। এ বছরই প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে দুই বছরের সম্পর্ক শেষে মেসি যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। ইন্টার মায়ামিতে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ১১ গোল করেছেন ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। ক্রুজ আজুলের বিপক্ষে লিগস কাপ ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে অভিষেক হয় আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের। অভিষেক ম্যাচেই দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করেন তিনি। মেসি জাদুতে লিগস কাপ জিতে মায়ামি প্রথমবারের মতো তাদের ইতিহাসে মেজর শিরোপা জিতেছে। মেসির আগে মায়ামির এমভিপি পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েন ও স্কটল্যান্ডের লুইস মরগান। মায়ামির জার্সিতে ৭০ ম্যাচ খেলে ২৯ গোল করেছেন ও ১১ গোলে অ্যাসিস্ট করেন হিগুয়েন। মরগান মায়ামির হয়ে খেলেছেন ৫৮ ম্যাচ। ৭ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ৭ গোলে।
এর আগে ২০২২ ফুটবল বিশ্বকাপে মেসির নেতৃত্বেই ৩৬ বছর পর বিশ্বকাপ খরা কাটিয়েছে আর্জেন্টিনা। সেই বিশ্বকাপে ৭ গোল করেছেন ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরষ্কার জিতে তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এরপর এ বছর জিতলেন ফিফা দ্য বেস্ট, লরিয়াস বিশ্বসেরা পুরস্কার, ব্যালন ডি’অর—এই তিনটি পুরস্কার জিতলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসির অষ্টম ব্যালন ডি’অর জয়ের উদযাপন হয়েছে গত পরশু ভোরে ডিআরভি পিংক স্টেডিয়ামে মায়ামির এক প্রদর্শনী ম্যাচে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে