যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ শুরু হতে বেশি সময় বাকি নেই। এরই মধ্যে এক দুঃসংবাদ দিল আর্জেন্টিনা। লিওনেল মেসি থাকছেন না এই সফরে।
২২ মার্চ ফিলাডেলফিয়ায় আর্জেন্টিনার প্রতিপক্ষ এল সালভাদর। এরপর ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেসে কোস্টারিকার বিপক্ষে খেলবে আর্জেন্টাইনরা। দুই প্রীতি ম্যাচে মেসি খেলবেন কি খেলবেন না-তা নিয়ে আশঙ্কার কথা কদিন আগে জানা যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। অবশেষে শঙ্কাটাই সত্যি প্রমাণিত হয়েছে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে গতকাল বলেছে, ‘আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচের দলে থাকছেন না। ন্যাশভিল এসসির বিপক্ষে তার দলের (ইন্টার মায়ামি) ম্যাচের সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছেন তিনি।’
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ ও মেজর লিগ সকার মিলে ইন্টার মায়ামি খেলেছে ৭ ম্যাচ। তবে মেসি খেলেছেন ৫ ম্যাচ। ৫ ম্যাচের ৪ টিতে খেলেছেন ৯০ মিনিট। ৫০ মিনিট খেলেছেন এক ম্যাচে। সেই ম্যাচটি হলো ১৪ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিলের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় তাঁকে (মেসি) তখন তুলে নিতে বাধ্য হয়েছিলেন মায়ামি কোচ জেরার্দো টাটা মার্তিনো।
ন্যাশভিলের ম্যাচের পর চলতি সপ্তাহের শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে এমএলএসে মুখোমুখি হয় মায়ামি। তবে এই ম্যাচে খেলা হয়নি মেসির। তখনই মেসির মার্চে আন্তর্জাতিক ফুটবলে খেলা নিয়ে শঙ্কার কথা জানান মায়ামি কোচ মার্টিনো। পাশাপাশি মেসি যেন আগামী মাসে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ খেলার জন্য ফিট থাকেন, সেটাও উল্লেখ করেছিলেন মার্টিনো। মার্টিনো বলেন, ‘এটা স্পষ্ট যে মেসি যেন কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে খেলতে পারে। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। আগামী ৩ এপ্রিল কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে মায়ামি ও মনটেরি।
আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে