
‘টাইমমেশিনে’ চড়ে মানুষ কত পুরোনো ঘটনারই স্মৃতিচারণ করে থাকেন। খেলোয়াড়দের ক্ষেত্রে সেটা দেখা যায় আরও বেশি। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল হকের গত রাতে হঠাৎই ২০ বছরের পুরোনো এক ঘটনা মনে পড়ল। সেই ঘটনা মনে পড়তেই আক্ষেপের কথা শুনিয়েছেন আমিনুল।
পুরোনো ঘটনা মূলত আমিনুলকে মনে করিয়ে দিল ফুটবলারদের দলবদল নিয়ে কাজ করা ট্রান্সফারমার্কেট। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে গত রাতে ট্রান্সফারমার্কেট একটি পোস্টে লেখে, ‘২০০৪ সালে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে নিউক্যাসল ইউনাইটেডের নজর কেড়েছিলেন আমিনুল হক। দুর্ভাগ্যজনকভাবে সঠিক যোগাযোগের অভাবে সেটা হয়নি।’ ট্রান্সফারমার্কেটের পোস্টটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন আমিনুল। বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক লেখেন, ‘নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম বড় আক্ষেপ। এমন সুযোগ শুধু ব্যক্তিবিশেষের জন্য নয়, বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতের জন্যই নতুন দরজা খুলে দিতে পারে।’
লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদোরা ইউরোপে ফুটবল খেলেই নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। সেই তুলনায় বাংলাদেশের ফুটবলারদের ইউরোপীয় ক্লাবগুলোতে দেখা যায় না বললেই চলে। বলার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরী ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলেছেন। আমিনুলের মতে বাংলাদেশের ফুটবলের উন্নতিতে পরবর্তী প্রজন্মকে বেশি করে উৎসাহিত করতে হবে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের সাবেক গোলরক্ষক লেখেন, ‘প্রতিভার যেন কোনো অপচয় না হয়, তাতে একসঙ্গে কাজ করতে হবে। পরবর্তী প্রজন্মকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জোগাতে হবে।’
বাংলাদেশের জার্সিতে ১৯৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আমিনুল খেলেছেন ৪৭ ম্যাচ। ২০০৩ সালে মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো যে সাফ জিতেছে, সেই দলে ছিলেন তিনি। ২০১০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতেন। ক্লাব ফুটবলে আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে অসংখ্য শিরোপা জয়ের কীর্তি রয়েছে তাঁর।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে