লিওনেল মেসিকে হংকংয়ে কেন খেলানো হয়নি—এ নিয়ে গত মাসে ফুটবল বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। যা ঘটার তো ঘটে গেছে। যত আলোচনাই হোক, টাইমমেশিনে চড়ে তো গত মাসে যাওয়া সম্ভব নয়। তবে ভক্ত-সমর্থকেরা যারা মাঠে বসে খেলা দেখেছেন, তাদের আংশিক টাকা ফেরত দেওয়া হবে বলে জানা গেছে।
হংকং একাদশের বিপক্ষে ৪ ফেব্রুয়ারি প্রাক মৌসুম সফরে প্রীতি ম্যাচ খেলে ইন্টার মায়ামি। হংকং স্টেডিয়ামে সেই ম্যাচ ছিল দর্শকপূর্ণ। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে একবারের জন্য দেখতে হলেও ১১০ মার্কিন ডলার দিয়ে টিকিট কেনে। বাংলাদেশি মুদ্রায় তা ১২ হাজার ১১০ টাকা। শেষ পর্যন্ত মেসিকে নামাননি ইন্টার মায়ামি কোচ জেরার্দো টাটা মার্টিনো। গ্যালারিতে থাকা দর্শকদের ধৈর্যের বাধ তখন ভেঙে যায়। তখনই টিকিটের টাকা ফেরত চেয়ে বসেন। এক মাস পর হলেও দর্শকদের যেন কিছুটা সুখবর দিল আয়োজক কোম্পানি টেটলার এশিয়া। অর্ধেক টাকা ফেরত দেবে বলে গতকাল জানিয়েছে টেটলার এশিয়া। যাঁরা অফিসিয়াল জায়গা থেকে টিকিট কিনেছেন, তাঁরাই ফেরত পাবেন।
মেসি অবশ্য হংকং একাদশের বিপক্ষে না খেলার জন্য দুঃখ প্রকাশ করেন। আয়োজকদের ওপর সরাসরি ক্ষোভ প্রকাশ করেছে হংকং সরকার। এমনকি ডলার কেটে নেওয়ার হুমকিও তখন দিয়েছিল হংকং সরকার। মেসির অনুপস্থিতির ম্যাচে হংকং একাদশকে ৪-১ ব্যবধানে হারায় মায়ামি।
হংকং একাদশের বিপক্ষে ম্যাচের পরই ইন্টার মায়ামি ৭ মার্চ প্রীতি ম্যাচ খেলে ভিসেল কোবের বিপক্ষে। জাপান ন্যাশনাল স্টেডিয়ামে ভিসেল কোবের বিপক্ষে মেসি ৬০ মিনিটে নেমেছেন বদলি খেলোয়াড় হিসেবে। জাপানি ক্লাবের বিপক্ষে কীভাবে খেলল, সে ব্যাপারে মায়ামির কাছে প্রশ্ন রেখেছিল হংকং।
আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে