ঢাকা: ইন্টার মিলানের বিপক্ষে নাটকীয় জয়ে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে রোনালদোরা! গতকাল রাতের এ জয়ে টেবিলের চারেও ওঠে এসেছিল জুভেন্টাস। তবে এ আনন্দ খুব বেশি স্থায়ী হলো না তুরিনের বুড়িদের। আজ ফিওরেন্তিনার বিপক্ষে নাপোলির ২-০ গোলের জয়ে আবার পাঁচে নেমে গেছে জুভরা।
ইউরোপ সেরার লড়াইয়ে টিকে থাকতে এখন ‘যদি’ ‘কিন্তু’ ভরসা ইতালির সফলতম দলটির! লিগে নিজেদের শেষ ম্যাচে ২৩ মে বোলোনিয়ার বিপক্ষে জিতলেও তাই কাজ হচ্ছে না জুভেন্টাসের। তাকিয়ে থাকতে হবে এসি মিলানের শেষ দুই ম্যাচ ও নাপোলির শেষ ম্যাচের দিকে।
লিগ শিরোপা আগেই হাতছাড়া হয়েছে জুভেন্টাসের। চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাও মিটিমিটি জ্বলছিল। টিকে থাকার পথে চ্যাম্পিয়ন ইন্টারের বাধা ভালোভাবেই উতরে গিয়েছিল তারা। টেবিলের পাঁচে থাকা নাপোলির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছিল জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে পাঁচে ছিল নাপোলি। তবে ফিওরেন্তিনার বিপক্ষে নাপোলি জেতায় জুভরা নেমে গেছে পাঁচে। ৭৬ পয়েন্ট নিয়ে তিনে ওঠে এসেছে নাপোলি।
জুভেন্টাসের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান ৭৫ পয়েন্ট নিয়ে তিনে আছে এসি মিলান। শেষ দুই ম্যাচে এসি মিলানের প্রতিপক্ষ কালিয়ারি ও ফিওরেন্তিনা। নাপোলি খেলবে ভেরোনার বিপক্ষে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে